ধেয়ে যাচ্ছে হারিকেন ‘ওটটো’, কোস্টারিকায় জরুরি অবস্থা

ottoডেস্ক রিপোটর্: প্রবল শক্তি নিয়ে মধ্য আমেরিকার দিকে ধেয়ে যাচ্ছে হারিকেন ‘ওটটো’। এ পরিস্থিতিতে মধ্য আমেরিকার দেশ কোস্টারিকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। এক টুইটার বার্তায় প্রেসিডেন্ট লুইস গুইলারমো সলিস দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। হারিকেনের প্রভাবে ভারী বৃষ্টির সঙ্গে উচু জলোচ্ছ্বাস ও ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। হারিকেনে রুপান্তরিত হওয়া মৌসুমি ঝড়টি স্থানীয় সময় বুধবার (২৩ নভেম্বর) বিকেল থেকে শক্তি সঞ্চয় করে কোস্টারিকা ও নিকারাগুয়া উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। ঘণ্টায় এর বাতাসে গতিবেগ ১২০ কিলোমিটার। সবশেষ খবর পর্যন্ত কোস্টারিকার বন্দর নগরী লিমন থেকে ২২৫ কিলোমিটার দূরে অবস্থান করছিলো ঝড়টি। এর আগে মধ্য আমেরিকার আরেক দেশ পানামায় আঘাত হানে ‘ওটটো’। এতে তিনজন নিহত ও অন্তত চারজন নিখোঁজের খবর পাওয়া গেছে।

 

 

মিতু/বিবি  নিউজ/৩৪০

Related posts

Leave a Comment