প্রধানমন্ত্রীর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছে একদল শিশু-কিশোর

২০ নভেম্বর, ২০২৬ (বিবিনিউজ):প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে একদল শিশু-কিশোর। এ সময় প্রধানমন্ত্রীও তাদের হাতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী উপহার দেন। আজ শুক্রবার বনানীর নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় শেষে প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের সঙ্গে কিছু সময় কাটান। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ কথা জানান। তিনি জানান, এ সময় প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং কে কোন খেলা পছন্দ করে, তা জানতে চান। শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক আলাপচারিতার একপর্যায়ে প্রধানমন্ত্রী তাদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন। এ সময় শিশুরা প্রধানমন্ত্রীকে তাঁর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানায়। প্রধানমন্ত্রীর সঙ্গে…

Read More

মন্ত্রিপরিষদের নির্দেশে সাভারে ডেঙ্গু নিধন কর্মসূচি অব্যাহত

ষ্টাফ রিপোর্টার,২০ নভেম্বর, ২০২৬ (বিবিনিউজ):দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়নের অংশ হিসেবে ঢাকার সাভারে বিশেষ ডেঙ্গু নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে। মন্ত্রিপরিষদের নির্দেশনা অনুযায়ী এ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে এবং ডেঙ্গু প্রতিরোধে কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সাভার উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এ বিশেষ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাহাত খান বলেন, মন্ত্রিপরিষদের নির্দেশনায় দেশব্যাপী ডেঙ্গু নিধন ও প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে এ…

Read More

ফ্যাসিবাদীদের ফিরে আসার কোনো সুযোগ নেই:সাভারে মামুনুল হক

ষ্টাফ রিপোর্টার,২০ নভেম্বর, ২০২৬ (বিবিনিউজ):ঢাকার সাভারে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তরের উদ্যোগে এক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবিতে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলটির আমীর শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বলেছেন, পুরাতন ফ্যাসিবাদীদের এ দেশে ফিরে আসার আর কোনো সুযোগ নেই।“পুরাতন ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের ফিরে আসার কোনো সুযোগ নাই। শেখ হাসিনার বিচার হবে। বিচারের পরে কোনো নিরীহ আওয়ামী লীগের নেতাকর্মীরা থাকলে, তারা রাজনীতি করতে পারবে।” সাভার উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এই নাগরিক সমাবেশে…

Read More