ষ্টাফ রিপোর্টার,২০ নভেম্বর, ২০২৬ (বিবিনিউজ):দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়নের অংশ হিসেবে ঢাকার সাভারে বিশেষ ডেঙ্গু নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে। মন্ত্রিপরিষদের নির্দেশনা অনুযায়ী এ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে এবং ডেঙ্গু প্রতিরোধে কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সাভার উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এ বিশেষ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাহাত খান বলেন, মন্ত্রিপরিষদের নির্দেশনায় দেশব্যাপী ডেঙ্গু নিধন ও প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রম শুধু একদিনের জন্য নয়, ধারাবাহিকভাবে চলমান থাকবে। কর্মসূচির আওতায় ডেঙ্গু বিস্তারের অন্যতম কারণ এডিস মশার প্রজননস্থল নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে বাড়ির আশপাশ, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ড্রেন ও বিভিন্ন স্থানে জমে থাকা পানি পরিষ্কার রাখার বিষয়ে সচেতন করা হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রয়োজন। নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে এডিস মশার বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।
সাভারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিত অব্যাহত রাখার মাধ্যমে মশার প্রজননস্থল ধ্বংস এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কাজ করার কথা জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন।
মন্ত্রিপরিষদের নির্দেশে সাভারে ডেঙ্গু নিধন কর্মসূচি অব্যাহত
