সাভারে প্রধানমন্ত্রীর নির্দেশে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ


স্টাফ রিপোর্টার,২৬ জুলাই ২০২৪(বিবিনিউজ):সাভারে চলমান আন্দোলন ও কারফিউয়ে ক্ষতিগ্রস্ত সমাজের অসহায় ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের জয়নাবাড়ি এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর। এসময় ওই এলাকার কয়েক’শ পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় ইউপি চেয়ারম্যান সমাজের অসহায় ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment