৮ জুলাই ২০২৪(বিবিনিউজ): সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো শাহবাগ, বাংলামোটর, কারওয়ানবাজার, ফার্মগেট, সায়েন্স ল্যাব মোড় ও গুলিস্তান জিরো পয়েন্টসহ ঢাকার বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা। পূর্ব ঘোষিত ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে আজ বিকেল সাড়ে ৪টার পর এই অবরোধ শুরু করেছেন তাঁরা। রামপুরা ও বাড্ডায়ও সড়ক অবরোধ করা হচ্ছে বলে শাহবাগের সমাবেশ থেকে আন্দোলনকারীরা জানিয়েছেন। আন্দোলনরত শিক্ষার্থীরা সড়ক আটকে দেওয়ায় গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। যেখানে যেসব গাড়ি ছিল, সেখানেই সেগুলো দাঁড়িয়ে গেছে। এতে ঢাকার বড় অংশ কার্যত স্থবির হয়ে পড়েছে। সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল…
Read MoreDay: July 8, 2024
রড সিমেন্ট ছাড়া তৈরি ৭০ বছরের পুরনো মসজিদে নামাজ পড়ছে মুসুল্লিরা
৮ জুলাই ২০২৪(বিবিনিউজ): কোনো প্রকার রড সিমেন্ট ছাড়া তৈরি প্রায় সত্তর বছরের পুরনো মসজিদে নামাজ পড়ছে মুসুল্লিরা। বাংলার ১৩৬০ সালে এমন তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটি নির্মাণ করেন ফজর আলী মোল্লা। তবে তার নির্মাণের পর এতো বছরেও তেমন কোনো কারুকার্য হয়নি মসজিদটিতে। ময়মনসিংহের ভালুকায় বাংলা ১৩৬০ সালে তিন গম্বুজ মসজিদটি নির্মাণ করা হয়। মসজিদটি নির্মাণে ব্যবহার করা হয়নি কোন রড-সিমেন্ট। জানা যায়, উপজেলার তামাট গ্রামের ফজর আলী মোল্লা মসজিদ নির্মাণের জন্য ১৭ একর জমি ওয়াকফ করে দেন। বর্তমানে মসজিদের নামে ১৪ একর জমি রয়েছে বাকি ৩ একর খাস জমিতে অন্তর্ভুক্ত হয়।…
Read Moreপ্রধানমন্ত্রীর বেইজিং যাত্রা
৮ জুলাই ২০২৪(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনা প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আজ সকালে চার দিনের দ্বিপক্ষীয় সফরে চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এই সফর দু’দেশের মধ্যকার সম্পর্ককে ‘কৌশলগত অংশীদারিত্ব’ থেকে ‘কৌশলগত বিস্তৃত সহযোগিতা অংশীদারিত্বে’ উন্নীত করবে বলে আশা করা হচ্ছে।বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট (বিজি-১৭০১) আজ সকাল ১১টা ৫মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।বিমানটি বেইজিং সময় সন্ধ্যা ৬টায় বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণের কথা রয়েছে।৮-১১ জুলাই বেইজিংয়ে অবস্থানকালে প্রধানমন্ত্রী ১০ জুলাই চীনের প্রেসিডেন্ট শি জিংপিংয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠক এবং চীনের প্রধানমন্ত্রী লি…
Read More