রড সিমেন্ট ছাড়া তৈরি ৭০ বছরের পুরনো মসজিদে নামাজ পড়ছে মুসুল্লিরা


৮ জুলাই ২০২৪(বিবিনিউজ): কোনো প্রকার রড সিমেন্ট ছাড়া তৈরি প্রায় সত্তর বছরের পুরনো মসজিদে নামাজ পড়ছে মুসুল্লিরা। বাংলার ১৩৬০ সালে এমন তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটি নির্মাণ করেন ফজর আলী মোল্লা। তবে তার নির্মাণের পর এতো বছরেও তেমন কোনো কারুকার্য হয়নি মসজিদটিতে।

ময়মনসিংহের ভালুকায় বাংলা ১৩৬০ সালে তিন গম্বুজ মসজিদটি নির্মাণ করা হয়। মসজিদটি নির্মাণে ব্যবহার করা হয়নি কোন রড-সিমেন্ট। জানা যায়, উপজেলার তামাট গ্রামের ফজর আলী মোল্লা মসজিদ নির্মাণের জন্য ১৭ একর জমি ওয়াকফ করে দেন। বর্তমানে মসজিদের নামে ১৪ একর জমি রয়েছে বাকি ৩ একর খাস জমিতে অন্তর্ভুক্ত হয়। মসজিদে ধর্মপ্রান মুসলমানরা নামাজ আদায় করে আসছে প্রায় সত্তর বছর ধরে।

এই মসজিদ আমার পিতা নির্মাণ কাজ শুরু করে বাংলা ১৩৬০ সালে মসজিদ নির্মাণ করার সময় নিজেরাই ইট পুড়িয়ে চুন-শুরকি দিয়ে নির্মাণ করা হয় এ দৃষ্টি নন্দন মসজিদ টি। বর্তমানে মসজিদের নামে চৌদ্দ একর জমি ওয়াকফ করা আছে। বর্তমানে মসজিদের আয় ৬ লক্ষ টাকা।

এলাকা বাসীর দাবী সরকার যদি মসজিদটির সংস্কারে সু দৃষ্টি দেয় তাহলে যুগ যুগ বেঁচে থাকবে প্রাচীন এ মসজিদটি।

Related posts

Leave a Comment