দেশে ২৪ ঘন্টায় কোভিড-১৯ এ মৃত্যু ২৪ জন

২১ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ) : দেশে গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ এ ২৪ জন মৃত্যুবরণ করেছেন। আর সুস্থ হয়েছেন ১ হাজার ৭০৪ জন।
গতকালের চেয়ে আজ ৬ জন বেশি মৃত্যুবরণ করেছেন। গতকাল ১৮ জন মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৫ হাজার ৭২৩ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। গত ৭ অক্টোবর থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।
আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৭০৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ৮ হাজার ৮৪৫ জন।
আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৮ দশমিক ৫৬ শতাংশ। আগের দিন এই হার ছিল ৭৮ দশমিক ৪৪ শতাংশ। আগের দিনের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ১২ শতাংশ বেশি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১৪ হাজার ৮৬ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৫৪৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল ১৩ হাজার ৬১১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ১ হাজার ৩৮০ জন। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ৯৭ শতাংশ। আগের দিনও এই হার ছিল ১০ দশমিক ১৪ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ৮৩ শতাংশ বেশি।
দেশে এ পর্যন্ত মোট ২২ লাখ ৬ হাজার ৪১১ জনের নমুনা পরীক্ষায় ৩ লাখ ৯৩ হাজার ১৩১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ৮২ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ছিল ১৭ দশমিক ৮৬ শতাংশ।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ‘করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৯১ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১৩ হাজার ৮৬০ জনের। গতকালের চেয়ে আজ ২৩১টি নমুনা বেশি সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের ১১০টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৮৬ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৩ হাজার ৬১১ জনের। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ৪৭৫টি বেশি নমুনা পরীক্ষা হয়েছে।’

Related posts

Leave a Comment