তরুণেরাই ডুবিয়েছে ধোনিকে

২৪ অক্টোবর ২০২০(বিবিনিউজ):বাঁচা-মরার ম্যাচ ছিল। আইপিএলে প্লে-অফের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে জিততেই হতো চেন্নাই সুপার কিংসকে। মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে কাল সে ম্যাচেই কিনা হতশ্রী খেলে আইপিএল ইতিহাসে নিজেদের সবচেয়ে বড় হারের কলঙ্ক গায়ে মাখাল মহেন্দ্র সিং ধোনির দল! ১০ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বলতে গেলে ছিটকেই গেছে ধোনির চেন্নাই। স্বাভাবিকভাবেই এমন হারের বিশ্লেষণ হবে চারদিকে। শুধু তো এই হার নয়, এবার টুর্নামেন্টজুড়েই চেন্নাই ছিল ছন্নছাড়া। মুম্বাইয়ের কাছে কালকের হার সেটিতে যেন চূড়ান্ত লজ্জা এঁকে দিয়েছে। হারের বিশ্লেষণে অনেকের চোখে অনেক দিকই উঠে আসছে। সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দর শেবাগ কালকের হারের দায়টা…

Read More

করোনায় আরও ১৯ জনের মৃত্যু,নতুন শনাক্ত ১০৯৪

২৪ অক্টোবর ২০২০(বিবিনিউজ):দেশে গত ২৪ ঘণ্টায় (আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে সংক্রমিত আরও ১ হাজার ৯৪ জন রোগী শনাক্ত হয়েছে। একই সময় করোনায় সংক্রমিত আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। দেশে এ পর্যন্ত করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৫০৭। এর মধ্যে ৫ হাজার ৭৮০ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ৩ লাখ ১৩ হাজার ৩৬৩ জন।আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় দেশে ১০ হাজার ৯৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ৯ দশমিক ৯৫ শতাংশ।…

Read More

ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

২৪ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।আজ এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘ব্যারিস্টার রফিক-উল হক সংবিধান সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ দিতেন।’প্রধানমন্ত্রী একটি মিথ্যা মামলায় তৎকালীন তত্ত্বাববধায়ক সরকারের আমলে ২০০৭ সালে তাঁকে গ্রেপ্তার করার পর জেল থেকে মুক্তির জন্য আইনী লড়াইয়ে এগিয়ে আসায় ব্যারিস্টার রফিকের ভূমিকার কথা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন ।শোকবার্তায় শেখ হাসিনা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।ব্যারিস্টার রফিক-উল হক আজ সকাল ৮টা ৩০ মিনিটে রাজধানীর…

Read More

সাভারে ধর্ষণের শিকার এক শিশু

ষ্টাফ রিপোর্টার,২৪ অক্টোবর,২০২০(বিবিনিউজ):সাভারে এক শিশু ধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় ধর্ষণকারী ব্যক্তি কামাল হোসেনকে (৩০) আটক করেছে পুলিশ।পুলিশ বলছে,ধর্ষণের শিকার ঐ শিশু তার বাবা মার সাথে সাভারের ছায়াবিথী এলাকায় একটি বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি স্কুলে তৃতীয় শ্রেণীতে পড়াশুনা করতো। গতকাল ঐ শিশুর বাবা মা পোশাক কারখানায় কাজে প্রতিবেশী বখাটে যুবক কামাল হোসেন শিশুটিকে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার বা মাকে ধর্ষণের বিষয়টি জানালে গতকাল রাতেই শিশুটির বাবা মা সাভার মডেল থানায় কামাল হোসেনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা…

Read More

সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ১

ষ্টাফ রিপোর্টার, ২৪ অক্টোবর,২০২০(বিবিনিউজ):সাভারে ছিনতাইকারীদের উপর্যুপরি ছুরিকাঘাতে নিহত হয়েছে অজ্ঞাত এক যুবক।নিহতের পরিচয় এখনও মেলেনি। তবে লাশের পাশে পড়ে থাকা ব্যাংকের এটিএম কার্ড ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি পরিচয় পত্র উদ্ধার করেছে পুলিশ।শনিবার সকাল সাতটার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারে শিমুলতলা থেকে ঐ যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।স্থানীয়রা বলছে, রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশের জরুরী সেবা ট্রিপল নাইনে ফোন দেন।পুলিশ গিয়ে যুবকের লাশ উদ্ধার করে। লাশের অনতিদূরে পাওয়া যায় সবজি ভর্তি একটি বস্তা, ব্যাংকের এটিএম কার্ড ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের একটি পরিচয় পত্র।স্থানীয়দের ধারণা দূরপাল্লার বাস থেকে নামার…

Read More

সড়ক নেটওয়ার্কে বৈপ্লবিক পরিবর্তন আসবে : ওবায়দুল কাদের

২৪ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ) : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বাংলাদেশের সড়ক নেটওয়ার্কে বৈপ্লবিক পরিবর্তন আসবে।তিনি বলেন, ‘নিরাপদ ও ভ্রমন বান্ধব সড়ক নেটওয়ার্ক গড়ে তোলা সরকারের অগ্রাধিকার। টেকসই উন্নয়ন অভিষ্ট্য-এসডিজি অনুযায়ি সড়ক দুর্ঘটনা ৫০ ভাগ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা অর্জনে এবং জাতিসংঘ ঘোষিত দ্বিতীয় বারের মতো ডিকেড অভ একশন ফর রোড সেফটির লক্ষমাত্রা অর্জনে আইনগত কাঠামো শক্তিশালী করা হয়েছে। আন্তর্জাতিক এবং দেশীয় আইনগত কাঠামোর সাথে সমন্বয় করে ন্যাশনাল রোড সেফটি স্ট্রাটেজিক একশন প্ল্যান বাস্তবায়ন করছে সড়ক পরিবহন ও…

Read More

অজ্ঞাত কারণে পদোন্নতি পাচ্ছেন না ইউআরসি ইন্সট্রাক্টরগণ

ষ্টাফ রিপোর্টার, ২৪ অক্টোবর, ২০২০(বিবিনিউজ):প্রাথমিক শিক্ষা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় প্রথম ও গুরুত্বপূর্ণ স্তর। আর প্রাথমিক স্তরের শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য ও দক্ষতাসম্পন্ন হিসেবে গড়ে তোলার জন্য দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণ পরিচালনা করে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) ও স্বল্প মেয়াদী প্রশিক্ষণ পরিচালনা করে পিটিআই নিয়ন্ত্রিত উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) ।পিটিআই ইন্সট্রাক্টরগণ মাঝে মাঝে পদোন্নতি পেলেও বছরের পর বছর ধরে একই পদে চাকরিকরে এবং উচ্চপদ খালি থাকা সত্ত্বেও পদোন্নতি না পাওয়ায় হতাশা ও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন ইউআরসি ইন্সট্রাক্টররা। ফলে তাদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।সরকার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি-৪) আলোকে ২০৩০ সালের…

Read More