৩০ অক্টোবর ২০২০ (বিবিনিউজ) : সব ধরনের ক্রিকেটে থেকে সাকিব আল হাসানের নিষেধাজ্ঞায় হতাশ হয়েছিলো ক্রিকেট বিশ্ব। তবে বুধবার তার নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে। অর্থাৎ ক্রিকেটে ফিরতে সাকিবের আর কোন বাঁধা নেই।নিষেধাজ্ঞা শেষ হবার পর ক্রিকেট মাঠে ফেরার অপেক্ষায় থাকা সাকিব আল হাসানকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। আশা করা হচ্ছে, পুরনো রুপেই দেখা যাবে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে।বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের প্রত্যাবর্তনে সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবকে নিয়ে বিভিন্ন ছবি পোস্টের ঝড় উঠেছে। সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম থেকে শুরু করে যুব দলের ক্রিকেটাররাও সাকিবকে স্বাগত জানিয়েছেন। বিশ্বের আনাচে-কানাচে থাকা তার ভক্তরা সাকিবের প্রত্যাবর্তন…
Read MoreDay: October 30, 2020
জনস্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতায় উদ্বুদ্ধ হতে হবে : ড. শিরীন শারমিন
৩০ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ) : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জনস্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতায় উদ্বুদ্ধ হতে সাংবাদিকদের প্রতি আহবান জানিয়েছেন।তিনি বলেন, ‘গণমাধ্যম আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। গণমাধ্যমে প্রকাশিত তথ্য জনমত তৈরিতে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।’আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর রজত জয়ন্তী’তে ‘বঙ্গবন্ধু-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২০’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সদস্য আনোয়ার হোসেন।স্পিকার ড. শিরীন…
Read Moreকরোনায় নতুন শনাক্ত ১৬০৪
৩০ অক্টোবর ,২০২০(বিবিনিউজ):দেশে গত ২৪ ঘণ্টায় (আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে সংক্রমিত আরও ১ হাজার ৬০৪ রোগী শনাক্ত হয়েছেন। একই সময় করোনায় মারা গেছেন ১৯ জন। দেশে এখন পর্যন্ত মোট ৪ লাখ ৬ হাজার ৩৬৪ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৯০৫ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩ লাখ ২২ হাজার ৭০৩ জন। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় মোট ১৪ হাজার ১৪১ টি নমুনা সংগ্রহ করা হয়। সংগ্রহ করা নমুনার পরিপ্রেক্ষিতে শনাক্তের হার ১১ দশমিক ৩৪ শতাংশ।…
Read Moreআজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
ষ্টাফ রিপোর্টার, ৩০ অক্টোবর,২০২০(বিবিনিউজ):আজ ১২ রবিউল আউয়াল, শুক্রবার। বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস। সারা বিশ্বের মুসলমানরা এই দিনকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন। এবার করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশেও স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। এক হাজার ৪৫০ বছর আগের এই দিনে আরবের মরু প্রান্তরে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হজরত মুহাম্মদ (সা.)। ৬৩ বছর বয়সে ১২ রবিউল আউয়ালেই তিনি ইন্তেকাল করেন। হজরত মুহাম্মদ (সা.) পৃথিবীতে এসেছিলেন তাওহিদের মহান বাণী নিয়ে। প্রচার করেছেন শান্তির ধর্ম ইসলাম। তাঁর…
Read Moreফ্রান্সে মহানবী (স:)-কে অবমাননার প্রতিবাদে সাভারে মুসল্লিদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
স্টাফ রিপোর্টার, ৩০ অক্টোবর, ২০২০(বিবিনিউজ):ফ্রান্সে মহানবী (স:)কে অবমাননার প্রতিবাদে আজ (৩০ অক্টোবর ঢাকার সাভারে হেফাজতে ইসলাম, বাংলাদেশ ওলামা পরিষদসহ বিভিন্ন সংগঠন ও সর্বস্তরের মুসল্লিরা প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে বিক্ষোভ মিছিলটি সিটি সেন্টারের সামনে এসে শেষ হয়। এ সময় ব্যাংক কলোনী মাদ্রাসার অধ্যক্ষ মওলানা আব্দুল্লাহর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন রাজাশন মাদ্রাসার প্রিন্সিপ্যাল মওলানা আব্দুল মান্নান পাটোয়ারী, মওলানা ইউসুফ সাদিক হক্কানী, শায়খুল হাদিস মওলানা আনওয়ার হোসাইন কাসেমী, হাফেজ মওলানা আলী আকবর কাসেমী, মওলানা আলী আজম, মুফতি আলী আশরাফ তৈয়ব, মুফতি রফিকুল ইসলাম,…
Read More