স্টাফ রিপোর্টার, ৩০ অক্টোবর, ২০২০(বিবিনিউজ):ফ্রান্সে মহানবী (স:)কে অবমাননার প্রতিবাদে আজ (৩০ অক্টোবর ঢাকার সাভারে হেফাজতে ইসলাম, বাংলাদেশ ওলামা পরিষদসহ বিভিন্ন সংগঠন ও সর্বস্তরের মুসল্লিরা প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে।

সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে বিক্ষোভ মিছিলটি সিটি সেন্টারের সামনে এসে শেষ হয়। এ সময় ব্যাংক কলোনী মাদ্রাসার অধ্যক্ষ মওলানা আব্দুল্লাহর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন রাজাশন মাদ্রাসার প্রিন্সিপ্যাল মওলানা আব্দুল মান্নান পাটোয়ারী, মওলানা ইউসুফ সাদিক হক্কানী, শায়খুল হাদিস মওলানা আনওয়ার হোসাইন কাসেমী, হাফেজ মওলানা আলী আকবর কাসেমী, মওলানা আলী আজম, মুফতি আলী আশরাফ তৈয়ব, মুফতি রফিকুল ইসলাম, সর্দার, মওলানা নাজমুল হাসান বিন নুরী, মওলানা কাওসার হোসাইন, মুফতি সুলতান মাহমুদ, মুফতি মাহফুজ হায়দার কাসেমীসহ অনেকে।

সমাবেশে ফ্রান্সের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন, অবমাননাকারীকে বিশ্ববাসীর কাছে ক্ষমা প্রার্থনাসহ বিভিন্ন দাবি করেন মুসল্লিরা।
