স্টাফ রিপোর্টার,২৯ মে ২০২২(বিবিনিউজ): সাভারের আশুলিয়ায় একটি প্রাইভেট ক্লিনিকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এতে ভুক্তভোগী রোগী দীর্ঘ প্রায় এক মাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসা নিলেও সুস্থ হচ্ছে না। এবিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথা জানান সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
গত ২৮ এপ্রিল জরায়ুর টিউমারজনিত সমস্যা নিয়ে আশুলিয়ার জামগড়া দি ল্যাব এইড হাসপাতালে ভর্তি হন স্থানীয় ভুক্তভোগী রোগী রহিমা বেগম। পরে সমস্যা সমাধানের জন্য তার জরায়ুর অস্ত্রোপচার করেন ডাঃ ফৌজিয়া আক্তার। কিন্তু অস্ত্রোপচারের পর থেকেই তা অবস্থার অবনতির হতে থাকে। হাসপাতাল কর্তৃপক্ষ ও কর্তব্যরত চিকিৎসককে জানানো হলে তারা চিকিৎসা এবং অস্ত্রোপচারের কোন কাগজপত্র ছাড়াই ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান । পরবর্তীতে উন্নত চিকিৎসা জন্য রোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ১৮ দিন পর পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে চিকিৎসকরা জানতে পারে অস্ত্রোপচারের সময় ভুলবশত রহিমা বেগমের প্রসাবের নালী কেটে অন্যত্র সেলাই করে দেওয়া হয়েছে। পরবর্তীতে দ্রুত পুনরায় অপারেশন করা হয়। এদিকে দীর্ঘ ১৮ দিন প্রসাব করতে না পারায় তীব্র যন্ত্রণায় গুরতর অসুস্থ হয়ে পড়ে রহিমা বেগম। এমন ভুল চিকিৎসার বিচার দাবি করেছেন ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা।
এবিষয়ে কথা বলার জন্য হসপিটালে গিয়ে চিকিৎসক ফৌজিয়া আক্তারকে পাওয়া যায়নি। তবে ভুল চিকিৎসার কথার স্বীকার করেন হসপিটাল কর্তৃপক্ষ।
লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহনের কথা জানালেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়েমুল হুদা।
এসকল হাসপাতাল ও চিকিৎসকদের বিরুদ্ধে নজরদারি বাড়ানোর আহবান জানিয়েছে এলাকাবাসী। অপরদিকে ঢাকার ধামরাইয়ে ভুল চিকিৎসা ও লাইসেন্স না থাকায় দুটি ক্লিনিক বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
আশুলিয়ায় একটি প্রাইভেট ক্লিনিকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ
