আইপিএলে অংশ নিতে ঢাকা ছেড়েছেন সালমা-জাহানারা

ষ্টাফ রিপোর্টার,২০২০(বিবিনিউজ):নারী আইপিএলের তৃতীয় আসর খেলতে আরব আমিরাতের উদ্দেশে রওনা দিয়েছেন বাংলাদেশ দলের দুই তারকা ক্রিকেটার সালমা খাতুন ও জাহানারা আলম। বুধবার (২১ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ১০টা ১০ মিনিটে এমিরেটসের ফ্লাইটে দেশ ছাড়েন এই দুই টাইগ্রেস। আমিরাতে পৌঁছে ছয় দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে তাদের। এরপর ২৮ অক্টোবর থেকে টুর্নামেন্টের প্রস্তুতি শুরু করবেন তারা। এবারের নারী আইপিএলে প্রথমবারের মতো খেলতে গেলেন সালমা খাতুন। ট্রেইলব্ল্যাজার্সের হয়ে খেলবেন সালমা। আর গত আসরের মতো এবারও ভেলোসিটির জার্সি গায়ে খেলতে নামবেন পেসার জাহানারা আলম। আগামী ৪ নভেম্বর (মঙ্গলবার) শুরু হবে নারী আইপিএলের তৃতীয়…

Read More

ঢাকার ধামরাই থেকে জীবিত সাত দিন বয়সী এক নবজাতককে উদ্ধার

ষ্টাফ রিপোর্টার ,২১ অক্টোবর ,২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাই উপজেলার কালামপুর বাজার জামে মসজিদের সামনে থেকে জীবিত সাত দিন বয়সী এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।মঙ্গলবার গভীর নবজাতককে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার পুলিশ পরিদর্শক দীপক চন্দ্র সাহা। এর আগে রাত ১১ টার দিকে উপজেলার কালামপুর বাজার জামে মসজিদের সামনে থেকে কালামপুর বাজার বনিক সমিতির সভাপতি রবিউল করিম শিশুটিকে উদ্ধার করে থানায় খবর দেয়।রবিউল করিম জানায়, ঐ এলাকা দিয়ে যাওয়ার সময় মসজিদের সামনে থেকে শিশুর কান্নার আওয়াজ শুনতে পেয়ে এগিয়ে যান। সেখানে একটি নবজাতক শিশুকে দেখতে পেয়ে…

Read More

চীনের কোভিড-১৯ ভ্যাকসিন উৎপাদন সক্ষমতা ৬১ কোটিতে পৌঁছাবে

২১ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ): চীনের কোভিড-১৯ ভ্যাকসিনের মোট বার্ষিক উৎপাদন সক্ষমতা এ বছরের শেষ নাগাদ ৬১ কোটি ডোজে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার চীনের এক সরকারি কর্মকর্তা একথা জানিয়েছেন।বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে জাতীয় স্বাস্থ্য কমিশনের কর্মকর্তা ঝেং ঝংউয়ি বলেন, চীন এবং অন্যান্য দেশের কোভিড-১৯ ভ্যাকসিনের চাহিদা মেটাতে আগামী বছর উৎপাদন সক্ষমতা বাড়ানো অব্যাহত থাকবে।ঝেং বলেন, একটি জন গুরুত্বপূর্ণ পণ্য হিসেবে সরবরাহ ও চাহিদার কথা বিবেচনা না করে উৎপাদন ব্যয় অনুযায়ী ভ্যাকসিনগুলোর দাম নির্ধারণ করা হবে। তিনি আরো বলেন, চীনের উৎপাদিত কোভিড-১৯ ভ্যাকসিনগুলোর দাম জনগণের কাছে গ্রহণযোগ্য হবে।ঝেং বলেন,…

Read More

দেশে ২৪ ঘন্টায় কোভিড-১৯ এ মৃত্যু ২৪ জন

২১ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ) : দেশে গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ এ ২৪ জন মৃত্যুবরণ করেছেন। আর সুস্থ হয়েছেন ১ হাজার ৭০৪ জন।গতকালের চেয়ে আজ ৬ জন বেশি মৃত্যুবরণ করেছেন। গতকাল ১৮ জন মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৫ হাজার ৭২৩ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। গত ৭ অক্টোবর থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪…

Read More

২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে : ডা. দীপুমনি

২১ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ) : ২০২১ সালের মাধ্যমিক (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি।তিনি বলেন, করোনাভাইরাসের প্রার্দূভাবের কারণে নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা হবে কি না তা পরবর্তীতে জানানো হবে।আজ মাধ্যমিকে (ষষ্ঠ, সপ্তম ও নবম শ্রেণির) শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার মূল্যায়ন বিষয়ে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ কথা জানান।তিনি বলেন, এমন এক পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি যে, এখনই এসএসসি ও এইচএসসি’র পরীক্ষা নিয়ে কিছু বলা যাচ্ছে না। এই বিষয়ে পরে জানানো হবে।শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন,‘সংসদ টেলিভিশন ও অনলাইনের অ্যাকসেস এর সাহায্যে আপনারা পড়াশোনা…

Read More

চলতি বছরে মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা হচ্ছে না: শিক্ষামন্ত্রী

২১ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ) : করোনাভাইরাসের প্রার্দূুভাবের কারণে চলতি বছরে মাধ্যমিকের স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি।তিনি বলেন, মাধ্যমিকের সব শিক্ষার্থী পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হবে।আজ ভার্চূয়াল প্লাটফর্মে মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, তবে ৩০ কার্যদিবসের মধ্যে শেষ করা যায় এমন সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এই সিলেবাস অনুসরণ করে শিক্ষার্থীদের প্রতি সপ্তাহে একটি অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। শিগগিরই এনসিটিবির ডিজাইন করা সিলেবাস শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে যাবে।তিনি বলেন, অ্যাসাইনমেন্ট নেয়া হবে শিক্ষার্থীর শিখন…

Read More