ঢাকার ধামরাই থেকে জীবিত সাত দিন বয়সী এক নবজাতককে উদ্ধার


ষ্টাফ রিপোর্টার ,২১ অক্টোবর ,২০২০(বিবিনিউজ):
ঢাকার ধামরাই উপজেলার কালামপুর বাজার জামে মসজিদের সামনে থেকে জীবিত সাত দিন বয়সী এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
মঙ্গলবার গভীর নবজাতককে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার পুলিশ পরিদর্শক দীপক চন্দ্র সাহা। এর আগে রাত ১১ টার দিকে উপজেলার কালামপুর বাজার জামে মসজিদের সামনে থেকে কালামপুর বাজার বনিক সমিতির সভাপতি রবিউল করিম শিশুটিকে উদ্ধার করে থানায় খবর দেয়।
রবিউল করিম জানায়, ঐ এলাকা দিয়ে যাওয়ার সময় মসজিদের সামনে থেকে শিশুর কান্নার আওয়াজ শুনতে পেয়ে এগিয়ে যান। সেখানে একটি নবজাতক শিশুকে দেখতে পেয়ে চারদিকে খোঁজাখুঁজি করেন। কাউকে না পেয়ে শিশুটিকে নিজ জিম্মায় নিয়ে যান তিনি। পরে থানায় খবর দিলে পুলিশ শিশুটিকে নিয়ে যায়।
ধামরাই থানার পরিদর্শক দীপক চন্দ্র সাহা জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে শিশুটিকে উদ্ধার করে সুস্থ রাখার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। একই সঙ্গে কে এই শিশুটিকে ফেলে গেছে তার খোঁজ খবর নেওয়া হচ্ছে।

Related posts

Leave a Comment