সাভারে ক্যান বিয়ারসহ চার মাদক ব্যবসায়ী আটক

atokদিয়া ইসলাম : সাভারে ২২০ বোতল ক্যান বিয়ারসহ চার মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪। শনিবার রাতে সাভারের উলাইলের কর্ণপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটক কৃত মাদক ব্যবসায়ীরা হলেন, হাদি (৪০), সুমন বেপারী (২৯), সুমন মিয়া (২২) ও চান কুমার সরদার (২৮)। এ সময় তাদের কাজ থেকে মদ বিক্রির নগদ ২৩৮০ টাকা উদ্ধার করা হয়।

সাভার নবীনগর র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর আব্দুল হাকিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি টং দোকানে অভিযান চালিয়ে ২২০ বোতল বিয়ারসহ চার জনকে আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে রাতে সাভার মডেল থানায় মামলা দায়ের করে তাদেরকে থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

Related posts

Leave a Comment