ঢাকা, ২১ মার্চ : জাতীয় সংসদের ২৪৩ ব্রাহ্মণবাড়িয়া-১ এবং ২৯ গাইবান্ধা-১ আসনে উপ-নির্বাচনে নবনির্বাচিত দুই সংসদ সদস্য আজ শপথ গ্রহণ করেছেন। নবনির্বাচিত বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন এবং শামীম হায়দার পাটোয়ারীর এ শপথ অনুষ্ঠান সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত দুই সংসদ-সদস্যকে শপথ বাক্য পাঠ করান। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আব্দুর রব হাওলাদার শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। এ সময় ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, চিফ হুইপ আ.স.ম ফিরোজ, হুইপ শহীদুজ্জামান সরকার, হুইপ শাহাব উদ্দিন, ফখরুল ইমাম এমপি, মো. তাজুল ইসলাম…
Read MoreDay: March 21, 2018
সমুদ্র সম্পদ কাজে লাগাতে দক্ষতার সঙ্গে কাজ করুন : নৌবাহিনীর প্রতি প্রধানমন্ত্রী
চট্টগ্রাম, ২১ মার্চ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দক্ষতার সঙ্গে বিপুল সমুদ্র সম্পদ আহরনের মাধ্যমে কাজে লাগানোর জন্য বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতিবেশী দেশসমূহের সাথে শান্তিপূর্ণভাবে সমুদ্রসীমা নির্ধারণের ফলে আমরা অর্জন করেছি, প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ বিশাল এক সমুদ্র এলাকা। এই বিস্তৃত সমুদ্র সম্পদকে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগাতে নৌবাহিনীকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। দেশের ব্লু ইকোনমি’র বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে কাজ করতে হবে।’ তিনি বলেন, ‘আমি আশা করি, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জ্বীবিত হয়ে আপনারা অর্পিত দায়িত্ব সফল ও নিরাপদভাবে পালন করবেন।’ শেখ হাসিনা আজ দুপুরে…
Read Moreনেপালে বাকি তিন বাংলাদেশির মরদেহ শনাক্ত
নেপালে ইউএস বাংলার বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত যে তিন বাংলাদেশির মরদেহ কাঠমান্ডুতে ছিল, তাদের পরিচয় শনাক্ত করা গেছে। নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস এই তথ্য নিশ্চিত করেন। নেপালে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, নেপালে বিমান দুর্ঘটনায় নিহত আলিফুজ্জামান, নজরুল ইসলাম ও পিয়াস রয়ের মরদেহ শনাক্ত করা হয়েছে। জানা গেছে, এখন মরদেহ নেপাল থেকে বাংলাদেশে ফেরত পাঠাতে বাধা নেই। ইউএস বাংলা লাশগুলো দেশে নেওয়ার বিষয়ে কাজ করছে। গত ১২ মার্চ ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট চার ক্রুসহ ৭১ আরোহী নিয়ে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় ৪৯ জন নিহত…
Read Moreপদত্যাগ করলেন মিয়ানমারের প্রেসিডেন্ট থিন কিয়াও
মিয়ানমারের প্রেসিডেন্ট থিন কিয়াও পদত্যাগ করছেন। বুধবার তাঁর কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হলেও পদত্যাগের কোনো কারণ জানানো হয়নি। দেশটির স্টেট কাউন্সিলর অং সান সুচির অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত থিন কিয়াও ২০১৬ সালের মার্চ মাসে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পান। বর্তমানে তার বয়স ৭১ বছর। দীর্ঘ সামরিক শাসনের পর নির্বাচনে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ক্ষমতায় আসে। পাঁচ দশকেরও বেশি সময় পর মিয়ানমারের বেসামরিক প্রেসিডেন্ট হন থিন কিয়াও।
Read Moreবেনাপোলে কোটি টাকার স্বর্ণের বার জব্দ
ভারতে পাচারকালে যশোর জেলার বেনাপোলের সাদীপুর সীমান্ত থেকে আজ বুধবার সকালে ১ কোটি টাকা মূল্যের ২০টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি তারা। যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, সাদীপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন গোপন খবর পেয়ে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় ২০টি স্বর্ণের বার জব্দ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে স্বর্ণ পাচারকারী পালিয়ে যায়। তিনি আরও জানান, জব্দকৃত স্বর্ণের ওজন ২ কেজি যার বাজার মূল্য আনুমানিক ১ কোটি টাকা। স্বর্ণগুলো বেনাপোল কাস্টমস হাউজে…
Read Moreবিএনএ বঙ্গবন্ধু কমপ্লেক্স উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
চট্টগ্রাম, ২১ মার্চ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ চট্টগ্রামের নৌবাহিনী একাডেমিতে বিএনএ বঙ্গবন্ধু কমপ্লেক্সের উদ্বোধন করেছেন। এটি দেশের নৌবাহিনীর জন্য প্রথম সকল আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ একাডেমি। কর্ণফুলী নদীর মোহনা এবং বঙ্গোপসাগরের তীরবর্তী এই একাডেমিতে নির্মিত অত্যাধুনিক বঙ্গবন্ধু কমপ্লেক্সটি আধুনিক স্থাপত্যকলার এক অনন্য নিদর্শন। জাহাজের আদলে নির্মিত এই কমপ্লেক্সের সামনে ৪১ ফুট উঁচু ব্রঞ্জ নির্মিত জাতির পিতার এক আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে। এখানে ১৮ ফুট মুর্তিটিকে ২৩ ফুট উঁচু কালো বেদীর ওপর স্থাপন করা হয়েছে। যা দেখলে মনে হবে বঙ্গবন্ধু সুদুর সমুদ্র পানে তাকিয়ে আছেন। ১৬টি ভবনের…
Read Moreএবার নায়িকা পপির মেকআপ করলেন ড. মাহফুজুর রহমান
সাদেক সিদ্দিকি পরিচালিত ‘সাহসী যোদ্ধার’ সিনেমাটি শুরু হয়েছে আইটেম গানের শুটিংয়ের মধ্যদিয়ে। আইটেম গানে পারফর্ম করছেন চিত্রনায়িকা পপি। রবিবার শুটিং সেটে হঠাৎ উপস্থিত হন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। কিছুক্ষণ দেখার পর হঠাৎ করে তিনি জানান দেন পপির মেকআপ ঠিক হয়নি। ড. মাহফুজুর রহমান বলেন, ‘ মেকাআপ কে করেছেন? মেকআপ তো ভালো হয়নি ‘ এসময় মেকআপ আর্টিস্ট মনির হোসেন দৌঁড়ে এসে বলেন, ‘স্যার কি করতে হবে।’ এরপর মেকআপ আর্টিস্টের কাছে সরঞ্জাম নিয়ে পপির মেকআপ নিজেই ঠিক করতে শুরু করেন ড. মাহফুজুর রহমান। এসময় বেশ মজাও করেন মাহফুজুর রহমান। পপিও…
Read Moreখালেদা জিয়ার সাজা বাড়ানোর আপিল রবিবার
জিয়া অরফানেজ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বাড়ানোর জন্য রবিবার আপিল করবে দুদক। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আপিল করা হবে বলে জানিয়েছেন দুদক কৌসুলি খুরশীদ আলম খান। আজ বুধবার তিনি বলেন, এ মামলায় খালেদা জিয়া প্রধান আসামি। কিন্তু তাকে ৫ বছর সাজা দিয়েছে আদালত। আর সহযোগীদের দিয়েছে ১০ বছরের কারাদন্ড। এ কারণে আমরা মনে করি, সাজা বৃদ্ধি চেয়ে আপিল করাটা হবে যুক্তিসংগত। গত ৮ ফ্রেবুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ খালেদা জিয়াকে ৫ বছরের সশ্রম কারাদন্ড দেয়। ওইদিন থেকে তিনি কারাভোগ করছেন।
Read Moreফিলিপাইনে সড়ক দুর্ঘটনায় নিহত ১৯
ফিলিপাইনের মধ্যাঞ্চলে এক বাস দুর্ঘটনায় ১৯ জন নিহত ও অপর ২১ জন আহত হয়েছে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি রাস্তা থেকে ছিটকে নিচে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। মঙ্গলবার রাতে ম্যানিলার প্রায় ১৯৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত সাবলায়ান শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। আঞ্চলিক পুলিশের নারী মুখপাত্র ইমেল্ডা টোলেন্টিনো বুধবার জানান, মঙ্গলবার রাতে মিন্দোরো দ্বীপের এক পাহাড়ি রাস্তায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। গাড়িটি রাজধানী ম্যানিলা যাচ্ছিল। উদ্ধার কর্মীরা গাড়িটি থেকে হতাহতদের উদ্ধার করেছে। টোলেন্টিনো আরো বলেন, ‘চালক কেন বাসটির নিয়ন্ত্রণ হারিয়েছিল তা পুলিশ তদন্ত করে দেখছে।’
Read Moreফেনীতে কাভার্ডভ্যানকে ট্রেনের ধাক্কা, নিহত ৩
ফেনী পৌর শহরের বারাহীপুর এলাকায় লেভেল ক্রসিংয়ে উঠে পড়া একটি কভার্ডভ্যানে ট্রেনের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। ফেনী রেলওয়ে পুলিশের ইনচার্জ আবদুল আলিম জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর ট্রেন তূর্ণা নিশিথা ফেনী রেলওয়ে স্টেশনের কাছে বারাহীপুর ক্রসিংয়ে রেললাইনে উঠে পড়া একটি একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে। ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানটি দুমড়ে-মুচড়ে রেল লাইনের পাশে ছিটকে পড়ে। এতে কভার্ডভ্যানের চালকসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহত অবস্থায় তিনজনকে উদ্ধার…
Read More