আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনের পাঠ বিএনপির চুকে গেছে। আমি বিএনপিকে পরামর্শ দেবো নির্বাচনের জন্য প্রস্তুত হতে। বিএনপিকে নির্বাচন থেকে সরিয়ে দেয়ার কোন খায়েস আওয়ামী লীগের নেই, আমাদের সরকারের নেই। শনিবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চার লেনে উন্নতিকরণ প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। ওবায়দুল কাদেরবলেন, নিবন্ধিত দল হিসেবে নির্বাচন করবে এমন অধিকার তাদের (বিএনপি) আছে। এখন বেগম জিয়াকে ছেড়ে দেয়ার বিষয়টি আমাদের হাতে নেই। লিগ্যাল ব্যাটলের(আইনি যুদ্ধ) মাধ্যমে বেগম জিয়া বের হলে এখানে আমাদের কোন বক্তব্য নেই। ঢাকা-টাঙ্গাইল…
Read MoreDay: March 10, 2018
আমার আর অভিনেত্রী হওয়া হল না’
কলকাতার অশোকনগরের ভাড়া বাড়ি থেকে টলিউড অভিনেত্রী মৌমিতা সাহার (২৩) ঝুলন্ত লাশ উদ্ধার পুলিশ। শুক্রবার রাতে তার লাশ উদ্ধার করা হয়। তার ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। পুলিশ পুলিশ জানয়, মৌমিতা সাহার বাড়ি ব্যান্ডেলে। টলিউডে মডেলিং ও অভিনয়ের সূত্রে তিনি রিজেন্ট পার্ক এলাকার অশোকনগরের ভাড়া বাড়িতে একাই থাকতেন। গত শুক্রবার দুপুর থেকে তার ফোন বন্ধ পান বাড়ির লোক। পরে তারা বাড়িওয়ালাকে বিষয়টি জানান। বাড়িওয়ালা গিয়ে দেখেন মৌমিতার ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। কোনো সাড়া না পেয়ে তিনি প্রতিবেশীদের নিয়ে দরজা ভাঙেন তিনি। ঘরের মধ্যে মৌমিতার ঝুলন্ত দেহ দেখা…
Read Moreসেন্টমার্টিনে পরিত্যক্ত ৫ লাখ পিস ইয়াবা জব্দ
কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিনে কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে পরিত্যক্ত পাঁচ লাখ পিস ইয়াবা জব্দ করেছে। আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এ অভিযান চালানো হয়। টেকনাফ থানা সূত্রে জানা যায়, বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব-জোনের সেন্টমার্টিন ও টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডারগণ গোপন খবরের ভিত্তিতে সেন্টমার্টিনের পশ্চিম পাড়ায় অভিযান চালায়। এসময় উত্তর বিচ সংলগ্ন কেয়া বনে লুকিয়ে রাখা ইয়াবা বড়ির চালানের বস্তা জব্দ করা হয়। পরে তা সিজি স্টেশনে নিয়ে গণনা করে ২৫ কোটি টাকা মূল্যের ৫ লাখ পিস ইয়াবা পাওয়া যায়। বিকেলে জব্দকৃত ইয়াবা বড়িগুলো টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
Read Moreওমানে থাইল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ
এশিয়ান গেমস হকির বাছাইয়ে প্রথম ম্যাচে জয় শুরু করেছে বাংলাদেশ। গতকাল রাতে ওমানের মাসকটে অনুষ্ঠিত নিজেদের প্রথম খেলায় বাংলাদেশ ৫-০ গোলে থাইল্যান্ডকে হারিয়েছে। সারোয়ার, নিলয়, রুম্মান, চয়ন এবং মিলন গোল করেছেন। ‘এ’ গ্রুপের প্রথম লড়াইয়ে জয় পেয়ে প্রথম বাঁধা টপকে গেল । আজ বিরতি। আগামীকাল দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং। ১৩ মার্চ গ্রুপের শেষ খেলা আফগানিস্তানের বিপক্ষে। ওমানের হকির বাছাই হতে ৫টি দেশ এশিয়ান গেমস হকির চূড়ান্ত পর্বে খেলবে। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে এবছর আগস্ট-সেপ্টেম্বরে।
Read Moreটানা ষষ্ঠ ওয়ানডে সিরিজ জিতল ইংল্যান্ড
ওপেনার জনি বেয়ারস্টোর বিধ্বংসী ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নিলো সফরকারী ইংল্যান্ড। বেয়ারস্টোর ৬০ বলে ১০৪ রানের সুবাদে ক্রাইস্টচার্চে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে কিউইদের ৭ উইকেটে হারায় ইংলিশরা। ফলে পাঁচ ম্যাচ সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নেয় ইয়োইন মরগানের দল। এই নিয়ে টানা ষষ্ঠ ওয়ানডে সিরিজ জিতল । সিরিজ নির্ধারণী ম্যাচের দিন সকালে বড় ধরনের ধাক্কা খায় নিউজিল্যান্ড। আগের ম্যাচে ১৮১ রানের মহাকাব্যিক ইনিংস খেলা রস টেইলর ইনজুরির কারণে একাদশে সুযোগ পাননি। তাই টেইলরকে ছাড়া খেলতে নামে নিউজিল্যান্ড। ইনিংসের তৃতীয় বলেই মারকুটে ওপেনার কলিন মুনরোকে হারায় স্বাগতিকরা।…
Read Moreউত্তর কোরিয়ার ওপর চাপ অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্র ও চীন সম্মত
ওয়াশিংটন, ১০ মার্চ : যুক্তরাষ্ট্র ও চীন উত্তর কোরিয়ার ওপর অবরোধের চাপ অব্যাহত রাখতে সম্মত হয়েছে। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্ধ্যাকালীন এক টুইটে এ কথা জানিয়ে বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রেকে এ বিষয়ে সহায়তা করবেন। ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে এক সম্ভাব্য চুক্তির প্রশংসা করে একে সার্বিকভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য ‘অত্যন্ত শুভ’ বলে উল্লেখ করেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। এর আগে মে মাসের মধ্যে উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের আমন্ত্রণ গ্রহণ করে ট্রাম্প বিশ্বকে চমকে দেন। টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘উত্তর কোরিয়ার সঙ্গে চুক্তিটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ…
Read Moreটেগোর’স আর্ট গ্যালারি পরিদর্শনে স্মৃতিকাতর রাষ্ট্রপতি
শিলং, ১০ মার্চ : রাষ্ট্রপতি আবদুল হামিদ ও ত্ার পরিবারের সদস্যরাএখানে ব্রুকসাইড বাংলো পরিদর্শন করেন। নোবেল জয়ী বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৯ সালে এখানে কিছুদিন অবস্থান করেছিলেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে মুক্তিবাহিনীর সাব-সেক্টর কমান্ডার ও বর্তমানের রাষ্ট্রপতি আবদুল হামিদ ৪৭ বছর পর গতকাল এখানে এসে স্মৃতিকাতর হয়ে পড়েন। রাষ্ট্রপতি বাংলোর ভেতরে প্রবেশ করে টেবিলে রাখা গীতাঞ্জলি থেকে বাংলায় কিছু কবিতা আবৃত্তি করেন। সেখানে দেয়ালে হাতে লেখা মূল কবিতার চরণ ঝোলানো রয়েছে। এরপর রাষ্ট্রপতি একঝলক কবির ব্যবহৃত বিছানা এবং গ্যালারি ঘুরে ঘুরে দেখেন। এই গ্যালারিতে আর্ট শিক্ষার্থীদের আঁকা পেইন্টিং রয়েছে। এখানে অধ্যায়রনরত…
Read Moreগাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত
গাইবান্ধা, ১০ মার্চ : জেলার পলাশবাড়ী উপজেলা সদরে বগুড়া-রংপুর মহাসড়কের জুনদহ এবং দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় আজ পৃথক সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও ১০ জন আহত হয়ছেন। পুলিশ জানায়, রংপুরগামী রড ও সিমেন্ট বোঝাই একটি ট্রাক দুপুর ১২টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে গেলে ঘটনাস্থলেই ৭ জন নিহত হয়। সূত্র জানায়, খাদে পড়া দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধারের উদ্যোগ নেয়া হয়েছে। অন্যদিকে মহাসড়কের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় সকাল সাড়ে ৯টার দিকে নসিমন ও বাসের মুখোমুখি সংঘর্ষে তিন শ্রমিক নিহত হন। আহত হন আরও ১০ জন। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা…
Read Moreসাভারে বন্দুক যুদ্ধে ডাকাত নিহত
সাভারের শ্রীপুর এলাকায় চলন্ত বাসে ডাকাতি ও চালককে হত্যার ঘটনায় জড়িত রুবেল (২৫) নামের এক ডাকাত ডিবি পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে। শুক্রবার ভোররাতে আশুলিয়ার টংগাবাড়ি এলাকায় এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। ডিবি পুলিশ জানায়, গত এক মাস আগে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে ডাকাতি করে একদল ডাকাত। এসময় ডাকাতরা বাসের চালককে ছুরিকাঘাতে হত্যা করে। পরে বাসটি আশুলিয়ার শ্রীপুর এলাকায় ফেলে যায় ডাকাতরা। শুক্রবার ভোররাতে টংগাবাড়ি এলাকায় এক অভিযানে ওই ডাকাতকে ধরতে গেলে ডাকাতরা বিষয়টি টের পেয়ে ডিবি পুলিশের উপর হামলা চালায়, এসময় ডিবি পুলিশ গুলি চালালে…
Read Moreমায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করলো জিতু
দিয়া ইসলাম , সাভার : সাভারে মায়ের সাথে অভিমান করে জিতু মিয়া নামের ৬ষ্ঠ শ্রেণীর (১১) এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শনিবার সকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকায় মোশারফ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় কালিয়াকৈর এলাকার নিজ বাড়িতে স্থানীয় ইডেন গ্লোরি স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর শিশু শিক্ষার্থী জিতু মিয়া মা সুর্যবানুর সাথে অভিমান করে নিজ ঘরে জানালার সাথে গামছা পেছিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। শিশুটির অকাল মৃত্যুতে ওই এলাকায় স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির…
Read More