কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিনে কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে পরিত্যক্ত পাঁচ লাখ পিস ইয়াবা জব্দ করেছে। আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এ অভিযান চালানো হয়।
টেকনাফ থানা সূত্রে জানা যায়, বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব-জোনের সেন্টমার্টিন ও টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডারগণ গোপন খবরের ভিত্তিতে সেন্টমার্টিনের পশ্চিম পাড়ায় অভিযান চালায়। এসময় উত্তর বিচ সংলগ্ন কেয়া বনে লুকিয়ে রাখা ইয়াবা বড়ির চালানের বস্তা জব্দ করা হয়। পরে তা সিজি স্টেশনে নিয়ে গণনা করে ২৫ কোটি টাকা মূল্যের ৫ লাখ পিস ইয়াবা পাওয়া যায়। বিকেলে জব্দকৃত ইয়াবা বড়িগুলো টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
