নয়াদিল্লী, ৬ মার্চ : ভারতের পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যে মঙ্গলবার একটি ট্রাক নর্দমায় পড়ে যাওয়ায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র। দেশটির কর্মকর্তারা একথা জানিয়েছেন।
Read MoreDay: March 6, 2018
কুষ্টিয়ায় বাসের চাপায় নিহত ৩
কুষ্টিয়া সদর উপজেলার লক্ষ্মীপুরে বাসের চাপায় ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিনজন। আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা । জানা গেছে, এসবি পরিবহনের একটি বাসের সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি রতন শেখ জানান, নিহত তিনজনের লাশ এখনো ঘটনাস্থলে রয়েছে। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
Read Moreভিয়েতনামের সঙ্গে তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত
ঢাকা, ৬ মার্চ : মৎস্য ও প্রাণিসম্পদ, যন্ত্র প্রকৌশল খাতে সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময়ে ভিয়েতনামের সঙ্গে তিনটি সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে অনুষ্ঠিক দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই নেতার উপস্থিতিতে এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতার বিষয়ে ২০১২ সালের ২ নভেম্বর দু’দেশের মধ্যে যে সমঝোতা স্মারক হয়েছিল, এবার তা নবায়ন করা হয়েছে। মেশিনারি ম্যানুফ্যাকচারিং খাতে সহযোগিতার জন্য বাংলাদেশের শিল্প মন্ত্রণালয় এবং ভিয়েতনামের শিল্প ও ব্যবসা মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা…
Read Moreরোহিঙ্গা সংকট অবসানে ভিয়েতনামের কার্যকর ভূমিকা কামনা করেছেন রাষ্ট্রপতি
ঢাকা, ৬ মার্চ : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মর্যাদা সহকারে নিরাপদ, টেকসই ও স্বেচ্ছা প্রত্যাবাসন নিশ্চিতকরণে ভিয়েতনাম সরকারের কার্যকর ভূমিকা কামনা করেছেন। সোমবার সন্ধ্যায় বঙ্গভবনে নৈশভোজের প্রাক্কালে ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াংয়ের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি একথা বলেন। বঙ্গভবনের একজন মুখপাত্র রাষ্ট্রপতি হামিদের বরাত দিয়ে বলেন, তিনি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মর্যাদা সহকারে নিরাপদ, টেকসই ও স্বেচ্ছা প্রত্যাবাসন নিশ্চিতকরণে ভিয়েতনাম সরকারের কার্যকর ভূমিকা কামনা করেছেন। রাষ্ট্রপতি হামিদ আয়োজিত এ নৈশভোজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, মন্ত্রী, সংসদ সদস্য, পদস্থ বেসামরিক ও…
Read More