একাত্তরে অনন্য সাহসের দৃষ্টান্ত স্থাপনকারী মুক্তিযোদ্ধা কাকন বিবি বীর প্রতীক আর নেই। গতকাল বুধবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। হাসপাতালের উপ পরিচালক ড. সুব্রত দেব জানান, গত জুলাই মাসে ব্রেইনস্ট্রোকের পর হাসপাতালে ভর্তি হন কাকন বিবি। তখন থেকেই দ্রুত স্বাস্থ্যের অবনতি হতে থাকে তার। এরপর ছাড়পত্র পেলেও গত সোমবার শ্বাসকষ্ট নিয়ে তিনি ওই হাসপাতালে ভর্তি হন। অবশেষে গতকাল রাত সোয়া ১১টার দিকে মারা যান একাত্তরে সম্মুখ সমরে লড়াই করা এ বীর নারী। কাকন বিবি খাসিয়া সম্প্রদায়ের…
Read MoreDay: March 22, 2018
সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী
পটিয়া (চট্টগ্রাম), ২২ মার্চ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের স্বাধীনতার জন্য যারা লড়াই করেছেন তাদের প্রতি সম্মানস্বরূপ মুক্তিযোদ্ধা, তাদের সন্তান ও নাতী-নাতনীদের জন্য সরকারি চাকরিতে বিদ্যমান কোটা ব্যবস্থা অব্যাহত থাকবে। বুধবার বিকেলে এখানে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় ভাষণে তিনি বলেন, ‘আমরা মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মান দিয়েছি। কারণ তাদের ত্যাগের বিনিময় আমরা স্বাধীনতা পেয়েছি। এটি ভুলে যাওয়া উচিত হবে না।’ প্রধানমন্ত্রী বলেন, সরকার মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতী-নাতনীদের জন্য কোটা ব্যবস্থা করেছে। যদি কোটা পূরণ না হয়, তাহলে এই ব্যবস্থা নমনীয় করে অন্যদের চাকরি দেয়া যেতে পারে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে…
Read More