সাভার ও ধামরাইয়ে করোনা সংক্রমণ রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান


ষ্টাফ রিপোর্টার, ১৯ নভেম্বর,২০২০(বিবিনিউজ):করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাভারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সকালে সাভারের নামা গেন্ডা এলাকায় অভিযান পরিচানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ। অন্যদিকে উপজেলার বলিয়ারপুরসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করেন আমিনবাজার রাজস্ব সহকারী কমিশনার (ভূমি) হ্যাপি দাস। এছাড়াও ঢাকার ধামরাইয়ে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অন্তরা হাওলাদার।
এসময় করোনার সংক্রমণ ঠেকাতে মাস্ক না ব্যবহার করায় শতাধিক মানুষকে নগদ অর্থ জরিমনা করা হয় ও বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

Related posts

Leave a Comment