৫ নভেম্বর, ২০২০(বিবিনিউজ):যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির তৈরি তিন কোটি ডোজ করোনা ভাইরাসের ভ্যাকসিন পেতে একটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ সরকার। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের উপস্থিতে বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সমঝোতা স্মারক সই হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ভারতের সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক সই করে। এ স্মারকের আওতায়, সেরাম ইনস্টিটিউট বাংলাদেশের বেক্সিমকোর মাধ্যমে পর্যায়ক্রমে প্রতি মাসে ৫০ লাখ করে ভ্যাকসিনের ডোজ দেবে। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, টিকা বিতরণ করা হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ যারা করোনাভাইরাসের বিরুদ্ধে…
Read MoreDay: November 5, 2020
৫টি আধুনিক জাহাজ কমিশনিং করলেন প্রধানমন্ত্রী
৫ নভেম্বর, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌবাহিনীর যুদ্ধ জাহাজসহ নতুন পাঁচটি আধুনিক জাহাজ কমিশনিং করেছেন।এ সময় তিনি বলেন, ‘আজ বাংলাদেশ নৌবাহিনী তার ক্রমাগত অগ্রযাত্রায় আরও এক ধাপ এগিয়ে গেল। দিনটি শুধু বাংলাদেশ নৌবাহিনীর জন্য নয়, সমগ্র দেশ ও জাতির জন্য অত্যন্ত গৌরবের।’এই কমিশনিং-এর ফলে বাংলাদেশের জলসীমা সুরক্ষায় এবং নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি করে অপারেশনাল কার্যক্রম শুরু করলো নতুন দু’টি আধুনিক ফ্রিগেট বানৌজা ওমর ফারুক, আবু উবাইদাহ ও একটি করভেট যুদ্ধজাহাজ প্রত্যাশা এবং দু’টি জরিপ জাহাজ বানৌজা দর্শক ও তল্লাশী।প্রধানমন্ত্রী আজ সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাহাজগুলোকে নৌবাহিনীতে কমিশনিং…
Read Moreট্রাম্প চড়াও হলেন সিনেটরদের ওপর
৫ নভেম্বর ২০২০(বিবিনিউজ ডেস্ক):মার্কিন নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু নিজের প্রত্যাশামতো ফলাফল আসেনি নিজেদের রাজ্যগুলোতেই। ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্প যেসব রাজ্যে জয়ী হয়েছিলেন তার মধ্যেই হানা দিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। বাইডেনের এগিয়ে যাওয়ার বিষয়টি ক্ষুব্ধ করে তুলেছে ডোনাল্ড ট্রাম্পকে। ভোট গণণা শেষ না হতেই নির্বাচনের রাতেই হোয়াইট হাইসের ইস্ট রুমে নিজেকে জয়ী ঘোষণা করেছেন। সুপ্রিম কোর্টে যাওয়ার হুমকি দিয়েছেন। দিনভর ভুলভাল টুইট করেছেন। এর বাইরে নিজের এগিয়ে থাকা রাজ্যগুলোতে বাইডেন ব্যবধান কমাতে শুরু করলে ক্ষোভে রিপাবলিকান সিনেটরদের কল করতে শুরু করেন। সিএনএনের এক প্রতিবেদনে বলা…
Read More‘ফেসবুক লাইভে’গিয়ে তরুণের আত্মহত্যা
৫ নভেম্বর ২০২০(বিবিনিউজ):সিলেটের দক্ষিণ সুরমার আলমপুরে আলহাজ উদ্দিন (২০) নামের এক তরুণ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের লাইভে গিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। আলহাজ উদ্দিন মৃত্যুর আগে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘কিছু মানুষ নিঃস্বার্থভাবে ভালোবাসে। তারা অনেক স্বার্থপর হয় প্রিয় মানুষটার বিষয়ে। সবকিছু দিয়ে তাদের পেতে চায়। আর আমি কোনোভাবে পাইনি। চলে যাচ্ছি না ফেরার দেশে। ভালোবেসো না, ঠকে যাবে।’ গতকাল বুধবার রাত নয়টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার আলমপুরে এ ঘটনা ঘটে। নিহত তরুণ জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের দরগাবাহারপুর…
Read Moreযুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ৯৯ হাজারের বেশি লোক করোনাভাইরাসে আক্রান্ত
৫ নভেম্বর, ২০২০ (বিবিনিউজ ডেস্ক) : যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৯৯ হাজারেরও বেশি মানুষ মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটিতে এক দিনের আক্রান্তের হিসাবে এটি একটি নতুন রেকর্ড। জনস হপকিন্স ইউনিভার্সিটি এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র।আমেরিকার জনগণ তাদের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেয়ার একদিন পর বাল্টিমোর ভিত্তিক এ প্রতিষ্ঠানের পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবার রাত সাড়ে ৮টা থেকে বুধবার রাত সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে আরো ৯৯ হাজার ৬৬০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটিতে এ সময়ের মধ্যে মহামারি এ ভাইরাসে মারা গেছে ১ হাজার ১১২ জন।খবরে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত…
Read Moreঢাকার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জীন এক্সপার্ট মেশিনের উদ্বোধন
ষ্টাফ রিপোর্টার,৫ নভেম্বর ২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যক্ষা রোগ নির্ণয় করার জন্য “জীন এক্সপার্ট মেশিন” এর উদ্বোধন করা হয়েছে। ৪ নভেম্বর বুধবার সকালে এই যক্ষা রোগ নির্ণয় করার জন্য “জীন এক্সপার্ট মেশিন” এর উদ্বোধন করা হয়। এ সময় ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা এর সভাপতিত্বে যক্ষা রোগ নির্ণয় করার জন্য জীন এক্সপার্ট মেশিন এর উদ্বোধন করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা ২০এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।উদ্বোধন শেষে ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা…
Read Moreঢাকার ধামরাইয়ে অপহরণের ১৫ ঘন্টা পর শিশু উদ্ধার,অপহরণকারী গ্রেফতার
ষ্টাফ রিপোর্টার, ৫ নভেম্বর,২০২০(বিবিনিউজ):অপহরণের ১৫ ঘন্টা পরে ঢাকার ধামরাইয়ে দশ বছরের এক শিশুকে হাত পা বাধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। সেই সাথে অপহরণকারীকেও আটক করা হয়। অহরণের পরে উদ্ধার হওয়া ঐশিশুর নাম তালহা। সে ধামরাইয়ের ভাড়ালিয়া ইউনিয়নের বাঙ্গালপাড়া এলাকার আবু বক্করের ছেলে।পুলিশ বলছে,গতকাল সকাল ছয় টার দিকে ধামরাইর ভাড়ালিয়া ইউনিয়নের বাঙ্গালপাড়া এলাকার পাইকপাড়া মাদ্রাসার দশ বছরের শিশু তালহাকে অপহরণ করেন একই এলাকার শামসুল হক নামের এক অপহরণকারী। পরে অপহরণকারী ঐ শিশুকে নিজের বাড়িতে নিয়ে হাত পা দড়ি দিয়ে বেধে নির্যাতন করেন। পরে গতকাল সন্ধ্যায় শিশুটির বাবা ধামরাই থানায় অপহরণের লিখিত…
Read More