ষ্টাফ রিপোর্টার, ৮ নভেম্বর,২০২০(বিবিনিউজ):টাকা চুরি অভিযোগে সাভারে একটি কীট নাশক তৈরি কারখানার চার কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। রাতে সাভারের হেমায়েতপুরের যাদুরচর এলাকা থেকে তাদেরকে আটক করে সাভার মডেল থানা পুলিশ। আটক চার কর্মকর্তা হলো যাদুরচর এলাকার কীট নাশক তৈরি কারখানা সেতু পেস্টিসাইডস লিমিটেডের ট্রান্সপোর্ট অফিসার নাসির মিয়া (৩০),ইলেকট্রিশিয়ান খায়রুল ইসলাম (৪২),সিকিউরিটি সুপারভাইজার বেনজীর আহমেদ (৪০),ও জিয়াউল হাসান (৪৩)।পুলিশ বলছে,চলতি বছরের ১০ সেপ্টেম্বর হেমায়েতপুরের যাদুরচর এলাকার কীট নাশক তৈরি কারখানা সেতু পেস্টিসাইডস লিমিটেডের অফিস রুমের ড্রয়ারের তালা ভেঙ্গে নগদ সাত লক্ষ ৪৭ হাজার সাত’শ ২১ টাকা চুরি করে দুর্বৃওরা। এঘটনায় সেই…
Read MoreDay: November 8, 2020
ধামরাইয়ে নিন্মমানের খাদ্য খেয়ে ১২শ মুরগির মৃত্যু
স্টাফ রিপোর্টার, ৮ নভেম্বর,২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ের বালিয়াপাড়া জালসা গ্রামে নিন্মমানের খাদ্য খাইয়ে ১ হাজার ২০০ লেয়ার মুরগির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন খামার মালিক মহিউদ্দিন। তিনি নিম্নমানের পোট্রি খাদ্য বিক্রেতার বিরুদ্ধে রাতে ধামরাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।জানা গেছে, ধামরাইয়ের বালিয়াপাড়া জালসা গ্রামের মনি পোট্রি খামার মালিক মহিউদ্দিন তার খামারে দুই হাজার লেয়ার মুরগি পালন করে আসছেন। এসব মুরগির খাদ্য তিনি ধামরাইয়ের বাথুলি বাজারের আব্দুল খালেকের দোকান থেকে লাকী ফিড নামে এ খাদ্য ক্রয় করেন। গত ২২ অক্টোবরও তার দোকান থেকে ১৩ বস্তা খাদ্য কিনেন তিনি। ওই…
Read Moreশতভাগ শিশু ইপিআই কার্যক্রমের আওতায় আসবে : ডিএসসিসি মেয়র তাপস
৮ নভেম্বর, ২০২০ (বিবিনিউজ) : ডিএসসিসি এলাকায় শতভাগ শিশুকে আগামী এক বছরের মধ্যে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।আজ নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে ডিএসসিসির নবগঠিত ৫ অঞ্চলের ১৮টি ওয়ার্ডসহ পুরনো ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ডে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আনুষ্ঠানিক উদ্বোধনকালে মেয়র এ ঘোষণা দেন।নব গঠিত ১৮ ওয়ার্ডে নগর স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে উল্লেখ করে ব্যারিস্টার শেখ তাপস বলেন, নতুন ১৮টি ওয়ার্ডের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ইতোমধ্যে একটি প্রকল্প গ্রহণ করা…
Read Moreবিজিবি’কে একটি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী
৮ নভেম্বর, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিজিবি’কে একটি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে ঘোষণা করে বলেছেন, হেলিকপ্টার সংযোজন কেবল শুরু মাত্র, এই যাত্রা বিজিবি’র সার্বিক কর্মকান্ডকে আরও গতিশীল করবে বলে আমি বিশ্বাস করি।প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অর্পিত দায়িত্ব পালনে এখন থেকে বিজিবি সদস্যরা জলে, স্থলে ও আকাশপথে বিচরণ করবেন।’প্রধানমন্ত্রী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা সবসময় দেশপ্রেম, সততা ও ঈমানের সাথে দায়িত্ব পালন করে এই বাহিনীর সুনাম ও মর্যাদা সমুন্নত রাখবেন। একদিন এ বাহিনী বিশ্বের শ্রেষ্ঠতম সীমান্তরক্ষী বাহিনীর মর্যাদা লাভ করবে-এ আমার আশা।’শেখ হাসিনা বিজিবি…
Read Moreভোটাররা ‘বোধগম্য বিজয়’ দিয়েছে:জো বাইডেন
৮ নভেম্বর, ২০২০ (বিবিনিউজ ডেস্ক): যুক্তরাষ্ট্রে নব নির্বাচিত প্রেসিডেন্ট জোবাইডেন বলেছেন, ভোটাররা তাকে ‘বোধগম্য বিজয়’ দিয়েছে।বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে যাওয়ার প্রেক্ষাপটে বাইডেন এ কথা বলেন।নিজ রাজ্য ডেলওয়ারে এক বিজয় র্যালীতে উৎফুল্ল বাইডেন বলেন, জনগণ কথা বলেছে। তারা আমাদের সুস্পষ্ট ও বোধগম্য বিজয় দিয়েছে।
Read Moreরাজধানীর দারুসসালাম থেকে ৪ মাদক ব্যবসায়ী আটক
ষ্টাফ রিপোর্টার,২০২০(বিবিনিউজ):রাজধানীর দারুসসালাম থেকে ১৪৪ ক্যান বিয়ারসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৪।ভোর রাতে গোপন সংবাদের ভিতিত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র্যাব ৪। আটককৃত মাদক ব্যবসায়ীরা সারোয়ার জমাদ্দার (৪৭),আমির হোসেন (২০),সোহেল রানা (২৪),ও নাদিম মিয়া। তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।র্যাব জানায়,ভোর রাতে দারুসসালাম থানার কল্যাণপুর এলাকায় অভিযান চালিয়ে ওই চার মাদক ব্যবসায়ীকে ১৪৪ ক্যান বিদেশী বিয়ারসহ তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২,৫৩০ টাকা চারটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।এদিকে মিরপুর থেকে রেজাউল ইসলাম রেজা নামের এক মাদক ব্যবসায়ীকে পাঁচ’শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ…
Read More