ষ্টাফ রিপোর্টার,২০২০(বিবিনিউজ):রাজধানীর দারুসসালাম থেকে ১৪৪ ক্যান বিয়ারসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৪।
ভোর রাতে গোপন সংবাদের ভিতিত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র্যাব ৪। আটককৃত মাদক ব্যবসায়ীরা সারোয়ার জমাদ্দার (৪৭),আমির হোসেন (২০),সোহেল রানা (২৪),ও নাদিম মিয়া। তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।
র্যাব জানায়,ভোর রাতে দারুসসালাম থানার কল্যাণপুর এলাকায় অভিযান চালিয়ে ওই চার মাদক ব্যবসায়ীকে ১৪৪ ক্যান বিদেশী বিয়ারসহ তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২,৫৩০ টাকা চারটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
এদিকে মিরপুর থেকে রেজাউল ইসলাম রেজা নামের এক মাদক ব্যবসায়ীকে পাঁচ’শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে র্যাব ৪।
অন্যদিকে সাভারের কাউন্দিয়া এলাকায় দেড়’শ পিচ ইয়াবাসহ শাকিল ও রোজিনা নামের এক দম্পতিকে আটক করেছে পুলিশ।
এবিষয়ে র্যাব ৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী বলেন,আটক মাদক ব্যবসায়ীদের আজ সংশ্রিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
রাজধানীর দারুসসালাম থেকে ৪ মাদক ব্যবসায়ী আটক
