৭ নভেম্বর,২০২৯(বিবিনিউজ): মানিকগঞ্জ ঘিওর উপজেলার বানিয়াজুরী গ্রামে পানিতে ডুবে নুসরাত (২) নামে এক শিশু মারা গেছে। শিশু নুসরাত মোঃ সোলায়মানের ছোট মেয়ে।পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ৩ টার দিকে সবার চোখকে ফাঁকি দিয়ে বাড়ির পাশের ডোবার পানিতে পরে যায়।
অনেক খোঁজার পর বাড়ির পশের ডোবায় শিশুটিকে ভাসতে দেখে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃৃত ঘোষণা করে। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
