ষ্টাফ রিপোর্টার,৭ নভেম্বর,২০২০(বিবিনিউজ):করোনা ভাইরাস রোধে সাভারে এলাকাবাসীর মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন সাভার পৌর মেয়র আব্দুল গণি।
সাভারের ইমান্দিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বেসরকারী প্রতিষ্ঠান সেভদ্য চিলড্রেন এর উদ্যোগে এ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এপর্যন্ত পৌর এলাকায় প্রায় ছয় হাজার পাঁচ’শ জন পরিবারের মাঝে এ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কালে এসময় স্থানীয় পৌর সভার সাত নং ওয়ার্ড কাউন্সিলর আব্বাস উদ্দিন,সেভদ্য চিলড্রেন এর সমন্বয়কারী আফসানা আজাদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সাভারে সেভ দ্যা চিলড্রেন এর উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
