স্টাফ রিপোর্টার, ৬ নভেম্বর ২০২৪(বিবিনিউজ) : সাভারে অবৈধ ভাবে পরিবেশ দূষণ করে গাড়ির পরিত্যক্ত ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় অবৈধ ভাবে গড়ে উঠা আটটি সিসা তৈরির কারখানা ভেকু দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। উপজেলার আমিনবাজারের উত্তর কাউন্দিয়া মৌজায় এ অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু বকর সরকার। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু বকর সরকার জানান,প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সেখানে দীর্ঘদিন ধরে পরিবেশ দূষণ করে ব্যাটারি গলিয়ে রাতের আধারে সিসা তৈরির কারখানা চলছে এমন অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। এসময় সেখানে আটটি কারখানা ভেকু দিয়ে গুড়িয়ে দেওয়ার পাশাপাশি সিসা তৈরির নানা উপকরণ ধ্বংস করা হয় ও নগদ অর্থ জরিমানার পাশাপাশি বেশ কয়েকজনকে কারাদন্ডও প্রদান করা হয়। এসব অবৈধ কারখানার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। এসময় সেখানে পরিবেশের ছাত্রপত্র না দিয়ে পরিবেশ দূষণ করে ইট ভাটা পরিচালনা করার অভিযোগে হোম ও এবিসি ব্রিকস নামের ইট ভাটা ম্যানেজার জাকির হোসেন,সহকারী ম্যানেজার মোক্তারকে নগদ অর্থ জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
এসময় সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রাসেল ইসলাম নূর,ও আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) বাসিত ছাত্তারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সাভারে অবৈধ আটটি সিসা তৈরির কারখানায় অভিযান,উপকরণ ধ্বংস ও নগদ অর্থ জরিমানারসহ কারাদন্ড প্রদান
