স্টাফ রিপোর্টার,১৫ নভেম্বর ২০২৪(বিবিনিউজ) :জুলাই আগষ্টে আহতদের চিকিৎসা সুন্দর ভাবে না হওয়ার ব্যাপারে সরকারের কিছু ভুল ত্রুটি ছিলো বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআইএ) এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এসময় আরও বলেন,দেশে অন্তবর্তী সরকার একটি বিপ্লবের মাধ্যমে এসেছে এবং আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি এতে শহীদদের অবদান আছে যারা আহত হয়ে হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছে তাদের সুস্থ হতে আরও ছয় থেকে সাত মাস লাগতে পারে যদিও সরকারের একান্ত চেষ্টা ছিলো…
Read MoreDay: November 15, 2024
বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে শেষ হলো বিকেএসপি কাপ নারী ফুটবল টুর্নামেন্ট
১৫ নভেম্বর ২০২৪(বিবিনিউজ) : বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে সাভারে শেষ হলো বিকেএসপি কাপ নারী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। আশুলিয়ার জিরানী এলাকায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বিকেএসপি সবুজ দলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন বিকেএসপি লাল দল। খেলা শেষে বিজয়ী ও রানার আর্প দলকে নগদ অর্থ ও ট্রফি তুলে দেন বাংলাদেশ ফুটবল ফডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিকেএসপি সবুজ দলের লিমা, টুর্নামেন্টে ১০ গোল দিয়ে সর্বোচ্চ গোলদাতা পুরস্কার পান বিকেএসপি লাল দলের সাগরিকা এবং সেরা…
Read Moreবকেয়া বেতনের দাবিতে টানা ৪দিন সাভারের আশুলিয়ার নবীনগর -চন্দ্রা মহাসড়ক অবরোধ
১৫ নভেম্বর ২০২৪(বিবিনিউজ) :বকেয়া বেতন ভাতার দাবিতে টানা চার দিন ধরে সাভারের আশুলিয়ার নবীনগর -চন্দ্রা মহাসড়কের চক্রবর্তী এলাকা অবরোধ করে রেখেছে শ্রমিকরা। এতে করে গাড়ির চালক ও যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে। দুর্ভোগ লাঘবে প্রশাসনের কাউকে পাওয়া পায়নি সেখানে। শ্রমিকরা জানায়,গাজীপুরের চক্রবর্তী এলাকার কারাগারে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেরসরকারী বিনোয়াগ ও শিল্প উপদেষ্টা সালমান এফ রহমানের বে´িমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে কাজ করেন কয়েক হাজার শ্রমিক। পরে বকেয়া বেতনের দাবিতে ১২ নভেম্বর বিকেল থেকে শ্রমিকরা চক্রবর্তী এলাকা অবরোধ করে বিক্ষোভ করেন। টানা চার দিন ধরে গুরুত্বপূর্ণ মহাসড়কটি অবরোধ থাকায় গাড়ি চালক ও…
Read Moreমানিকগঞ্জে চাঞ্চলকর নাজমা হত্যা মামলায় ১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড
১৫ নভেম্বর ২০২৪(বিবিনিউজ) : মানিকগঞ্জের হরিরামপুরে চাঞ্চলকর নাজমা বেগম হত্যা মামলায় আসামী মো. রফিক মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত। আজ দুপুর ১২ টার দিকে আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন সিনিয়র জেলা ও দায়রা জজ লিয়াকত আলী মোল্লা।আসামী রফিকের সাথে প্রতিবেশি নাজমা বেগমের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। বিরোধের জেরে ২০২১ সালের জুন মাসের ৪ তারিখ সকাল ৬টার সময় নাজমা বেগম হরিরামপুরের সরফদিনগর গ্রামে মরিচ ক্ষেতে কাজ করার জন্য বের হলে তাকে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে রফিক। এতে গুরুতর জখম হয়…
Read More