১২ নভেম্বর ২০২৪(বিবিনিউজ) : ঢাকার সাভার উপজেলার বিরুলিয়ার দত্তপাড়া এলাকা থেকে এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় জড়িত অভিযোগে ওই নারী স্বামীকে আটক করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে দু-এক দিন আগে স্বামী নয়ন মিয়া মাথা ও কনুই থেকে দুই হাত কেটে স্ত্রী শান্তনা বেগমকে হত্যা করেন বলে দাবি পুলিশের। নিহত শান্তনা বেগমের (৩৬) বাবার বাড়ি ধামরাই উপজেলার বালিয়ায়। আটক নয়ন মিয়ার গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর থানার মৈশামুড়া গ্রামে। গতকাল সোমবার রাত ১১টার দিকে দত্তপাড়ার একটি নার্সারির ভেতরে মরদেহটি পাওয়া যায়। হত্যাকাণ্ডের বিস্তারিত জানাতে আজ মঙ্গলবার দুপুরে সাভার মডেল থানায় এক…
Read MoreDay: November 12, 2024
ড. ইউনূস আগামীকাল কপ২৯-এ ওয়ার্ল্ড লিডারস অ্যাকশন সামিটে ভাষণ দেবেন
১২ নভেম্বর ২০২৪(বিবিনিউজ) :প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল কনফারেন্স অফ দ্য পার্টিস-২৯ (কপ২৯)-এ ওয়ার্ল্ড লিডারস ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ‘প্রধান উপদেষ্টা আগামীকাল বাংলাদেশ সময় দুপুর ১ : ৩০ টা থেকে বিকাল ৩ : ০০ টার মধ্যে কপ২৯-এ ওয়ার্ল্ড লিডারস ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন।’ আজারবাইজানের রাজধানী বাকুতে গতকাল কপ২৯ শুরু হয়েছে। অধ্যাপক ইউনূস জলবায়ু সম্মেলনে যোগ দিতে চার দিনের সফরে এখন বাকুতে রয়েছেন। এছাড়া প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস আজ বাকুতে কপ২৯-এর উদ্বোধনী দিনে ব্যস্ত দিন পার করেন। এখানে…
Read More