ভারতীয় হাইকমিশনে ড. মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা জ্ঞাপন

৩১ ডিসেম্বর ২০২৪(বিবিনিউজ): অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ভারতের সাবেক প্রধানমন্ত্রী সদ্যপ্রয়াত ড. মনমোহন সিংয়ের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। তিনি আজ সকালে ঢাকায় ভারতীয় হাইকমিশনে ড. মনমোহন সিংয়ের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।প্রধান উপদেষ্টা হাইকমিশনে খোলা শোক বইতেও শোকবার্তা লিখেন।ভারত দেশের সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রীর প্রতি সম্মান জানাতে সাত দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত ২৬ ডিসেম্বর দিল্লির একটি হাসপাতালে মারা যান মনমোহন সিং।ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা সকাল সাড়ে ১১টায় বারিধারায় ভারতীয় হাইকমিশনে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। অধ্যাপক ইউনূস হাইকমিশনারের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে…

Read More

সচিবালয়ে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা সাময়িক : স্বরাষ্ট্র মন্ত্রণালয়

২৮ ডিসেম্বর ২০২৪(বিবিনিউজ): সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার সংক্রান্ত সিদ্ধান্তটি সাময়িক। তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে দ্রুতই এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসানের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। ওই বার্তায় বলা হয়, ‘সুপ্রিয় সাংবাদিক ভাইবোন, আসসালামু আলাইকুম। শুভ সকাল। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত চলমান থাকার প্রেক্ষিতে সাংবাদিকদের প্রবেশাধিকারের বিষয়ে উপরিউক্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তটি সাময়িক। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে সভা করে, দ্রুত এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’ এর আগে, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস…

Read More

খ্রিষ্টান ধর্মাবলম্বীসহ সকলকে দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

২৫ ডিসেম্বর ২০২৪(বিবিনিউজ): প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস খ্রিষ্টান ধর্মাবলম্বীসহ সকলের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে সকলকে মানবতার মহান ব্রতে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়েছেন। বড়দিন উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি খ্রিষ্টান সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব ‘বড়দিন’ উপলক্ষে এ সম্প্রদায়ের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ উপলক্ষে প্রধান উপদেষ্টা মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করেন। প্রধান উপদেষ্টা বড়দিনের বাণীতে বলেন, খ্রিষ্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিষ্ট এই দিনে বেথেলহেমে জন্মগ্রহণ করেন। পৃথিবীতে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করার মাধ্যমে…

Read More

ঢাকার সাভার ও আশুলিয়ায় বড় দিন পালনে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন

স্টাফ রিপোর্টার,২৪ ডিসেম্বর ২০২৪(বিবিনিউজ):বছর ঘুরে আবার এসেছে খৃষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বৃহৎ উৎসব বড়দিন। ঢাকার সাভারের বিভিন্ন খৃষ্টান ধর্ম পল্লী ও গীর্জায় শুরু হবে বড়দিনের প্রার্থনা। প্রার্থনার পরেই নানা আয়োজনে ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সাভারের ধরেন্ডায় আট হাজার মানুষসহ ৩৭টি গীর্জায় প্রায় ৩০ হাজার মানুষের বড়দিন পরিণত হবে মিলন মেলায়। বড়দিনকে কেন্দ্র করে সাভারের ধরেন্ডা গীর্জা বড় ধর্মপল্লী সেজেছে অপরুপ সাজে। এরই মধ্যে শেষ হয়েছে সাজ ও আলোক সজ্জা। খৃষ্টানদের সমাধীস্থলও সেজেছে ফুলে ফুলে। শেষ হয়েছে কীর্তন, গান ও সাংস্কৃতিক মহড়া। ধরেন্ডা পল্লীর খৃষ্টান ধর্মগুরু ফাদার অমল কৃষ্টপার্জি ক্রোশ ও…

Read More

সাভারে গাঁজা চাষ করার অভিযোগে বাবা ও ছেলে আটক

২৪ ডিসেম্বর ২০২৪(বিবিনিউজ): সাভারে গাঁজা চাষ করার অভিযোগে বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ। সকালে উপজেলার বনগাঁও ইউনিয়নের চাকুলিয়া থেকে গাঁজার গাছসহ বাবা ছেলেকে আটক করে পুলিশ। আটক বাবার নাম মঞ্জুরুল আলম ঠান্ডু ও ছেলে ফজল্লে রাব্বি। পুলিশ জানায়, আটক বাবা ছেলে দীর্ঘদিন ধরে গোপনে নিজ বাড়ির গোয়াল ঘরের পিছনে গোপনে গাঁজা চাষ ও রাত্রিকালে গাঁজা গাছের পরিচর্যা করছে। পরে গোপন সংবাদের ভিত্তিত্বে সেখানে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। এসময় বেশ কয়েকটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য ষাট হাজার টাকা।এবিষয়ে সাভার মডেল থানার ওসি জুয়েল…

Read More

হাসিনাকে প্রত্যর্পণে দিল্লিকে কূটনৈতিক নোট পাঠিয়েছে ঢাকা: তৌহিদ

২৩ ডিসেম্বর ২০২৪(বিবিনিউজ): ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারের কাছে একটি কূটনৈতিক নোট পাঠিয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, ‘বিচারিক প্রক্রিয়ার জন্য বাংলাদেশ সরকার তাকে (হাসিনা) ফেরত চায়, জানিয়ে আমরা ভারত সরকারের কাছে একটি নোট ভারবাল (কূটনৈতিক বার্তা) পাঠিয়েছি।’ এর আগে সকালে, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে তার মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, ‘তার প্রত্যর্পণের বিষয়ে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছি। এ নিয়ে প্রক্রিয়া…

Read More

সাভারে সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার,২৩ ডিসেম্বর ২০২৪(বিবিনিউজ):সাভারে সড়ক দুর্ঘটনায় নার্সিং শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে ঢাকা আরিচা মহাসড়ক দ্বিতীয় দিনের মত অবরোধ করেছেন শিক্ষার্থীরা। প্রায় বেশ কয়েক ঘন্টা ধরে অবরোধ করে রাখায় মহাসড়কে সৃষ্টি হয় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। হঠাৎ অবরোধে আটকে পড়ে দুর্ভোগের কবলে পড়েন দূরপাল্লার বাসযাত্রীরা। শনিবার ঢাকার মহাসড়কের সাভারের পাকিজা টানিং এ ঠিকানা পরিবহনের বাস চাপায় নিহত হন নার্সিং কলেজের শিক্ষার্থী প্রত্যয় সরকার। সিআরপি নার্সিং কলেজের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন প্রত্যয়। নিহত প্রত্যয় মেহেরপুর জেলার গাংনি থানার জনাতন সরকারের ছেলে। প্রতিবাদে সকালে দ্বিতীয় দিনের মত…

Read More

বঙ্গোপসাগরের সম্ভাবনা উন্মোচনে শান্তি ও রোহিঙ্গা প্রত্যাবাসন গুরুত্বপূর্ণ : তৌহিদ

২২ ডিসেম্বর ২০২৪(বিবিনিউজ):পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বঙ্গোপসাগরের সম্ভাবনা উন্মোচনের জন্য মিয়ানমারে শান্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেছেন,গৃহযুদ্ধ-জর্জরিত প্রতিবেশী দেশটিতে সম্প্রীতি প্রতিষ্ঠায় এর রাখাইন রাজ্যে টেকসই রোহিঙ্গা প্রত্যাবাসন অপরিহার্য। আজ রবিবার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড র্স্ট্যাটেজিক স্টাডিজে (বিআইআইএসএস) ‘রিকানেক্টিং দ্য বে অব বেঙ্গল রিজিয়ন : এক্সপ্লোরিং দ্য কনভারজেন্স অব ইন্টারেস্ট’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত মিয়ানমারে অবস্থানরত রোহিঙ্গারা নিরাপত্তা ও অধিকার নিয়ে তাদের বাড়িতে ফিরে যেতে পারবে না, ততক্ষণ পর্যন্ত মিয়ানমার ও এই অঞ্চলে শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে না।’ পররাষ্ট্র উপদেষ্টা…

Read More

হাসান আরিফের মৃত্যুতে উপদেষ্টা পরিষদের শোক

২২ ডিসেম্বর ২০২৪(বিবিনিউজ): বেসামরিক বিমান পর্যটন ও ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে শোক প্রস্তাব গ্রহণ করেছে উপদেষ্টা পরিষদ। আজ রবিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত পরিষদের এক বিশেষ সভায় এই শোক প্রস্তাব গৃহীত হয়। বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সভায় শোক প্রস্তাব উত্থাপন করলে তা সর্বসম্মতভাবে গৃহিত হয়। সভায় রিজওয়ানা হাসান জানান, আগামীকাল সকাল সাড়ে দশটায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমানের কবরের পাশে হাসান আরিফকে সমাহিত করা হবে। সভার শুরুতে উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রধান…

Read More

সাভারে চলন্ত বাসে যাত্রীদের জিম্মি করে ছিনতাই

২১ ডিসেম্বর ২০২৪(বিবিনিউজ): ঢাকার অদূরে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত বাসে যাত্রীদের জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। একদল ছিনতাইকারী বাসে উঠে ধারালো অস্ত্র ঠেকিয়ে যাত্রীদের জিম্মি করে টাকা, মুঠোফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। ছিনতাইকারীদের বাধা দিতে গিয়ে এক যাত্রী ছুরিকাঘাতে আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) সামনে থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলসংলগ্ন ফটক এলাকা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীদের ছুরির আঘাতে আহত মো. শামীম হোসাইনকে (৩০) সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি আশুলিয়ার শ্রীপুর নতুননগর এলাকার…

Read More