১৮ ডিসেম্বর ২০২৪(বিবিনিউজ):প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশরের রাজধানী কায়রো পৌঁছেছেন। আজ বুধবার স্থানীয় সময় সকাল ১১টায় তিনি কায়রো পৌঁছান। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, মিশরের পাবলিক বিজনেস সেক্টরের মন্ত্রী মোহাম্মদ শিমি কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান। পরে অধ্যাপক ইউনূস মন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ১৯ ডিসেম্বর অনুষ্ঠেয় ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুই দিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার দিবাগত রাতে কায়রোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইট প্রধান উপদেষ্টা…
Read MoreDay: December 18, 2024
৬ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ
১৮ ডিসেম্বর ২০২৪(বিবিনিউজ): বোলারদের দারুন নৈপুন্যে ছয় বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে ১২৯ রানের পুঁজি নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ২৭ রানে হারিয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে ৭ রানে জয় পেয়েছিলো টাইগাররা। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে ক্যারিবীয়দের বিপক্ষে এক ম্যাচ বাকী থাকতে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করলো লিটন দাসের দল। সর্বশেষ ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিলো সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি। সব মিলিয়ে তৃতীয়বারের মত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সংক্ষিপ্ত ভার্সনে সিরিজ জিতলো বাংলাদেশ। সর্বপ্রথম ২০১১ সালে ঘরের…
Read More