আশুলিয়ায় সিগারেটের পরিবেশক কোম্পানিতে ডাকাতি, প্রায় ৪০ লাখ টাকার মালামাল লুট

স্টাফ রিপোর্টার,১৯ ডিসেম্বর ২০২৪(বিবিনিউজ): সাভারের আশুলিয়ার আউকপাড়া এলাকায় সিগারেট কোম্পানি জেটিআইয়ের পরিবেশক মানিক এন্টারপ্রাইজে দূর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় অস্ত্রধারী ডাকাত দলের সদস্যরা প্রতিষ্ঠানটির মূল ফটকের তালা কেটে ভিতরে প্রবেশ করে বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ৪০ লাখ টাকার সিগারেট লুট করে নিয়ে যায়। যাবার সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি দেশীয় অস্ত্র ফেলে রাখা যায় তারা।বুধবার ভোররাতে আউকপাড়া-খাগান সড়কের পাশে অবস্থিত ইউপি সদস্য উজ্জ্বল মেম্বারের মালিকানাধীন ভবনে এ ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে আশুলিয়া থানা ও ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও লুন্ঠিত মালামাল উদ্ধার কিংবা ডাকাতির সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি।মানিক…

Read More

মালয়েশিয়া বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে

১৯ ডিসেম্বর ২০২৪(বিবিনিউজ): মালয়েশিয়া রোহিঙ্গা মানবিক সংকট নিরসন এবং আসিয়ানের সেক্টোরাল ডায়ালগ পার্টনার হিসেবে বাংলাদেশের অন্তর্ভুক্তিসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বুধবার মিশরের রাজধানী কায়রোতে সেন্ট রেজিস হোটেলে এক সাক্ষাৎকালে মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী ড. জাম্বরি আবদুল কাদির বলেন, ‘আমরা বাংলাদেশের সাথে আরও ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের অপেক্ষায় রয়েছি।’ বৈঠকে তারা মালয়েশিয়ায় বাংলাদেশিদের নিয়োগ, উচ্চশিক্ষার ক্ষেত্রে সম্পর্ক সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট নিরসন এবং আসিয়ানে বাংলাদেশের যোগদানের সম্ভাবনাসহ দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। রোহিঙ্গা ইস্যুতে প্রধান উপদেষ্টা বলেন, তিনি রোহিঙ্গা সংকট নিয়ে একটি আন্তর্জাতিক…

Read More