স্টাফ রিপোর্টার,১৪ ডিসেম্বর ২০২৪(বিবিনিউজ):আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে জাতির শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে প্রস্তুত সাভার জাতীয় শহীদ স্মৃতিসৌধ। এরই মধ্যে পুরো স্মৃতিসৌধ এলাকা ধুয়ে-মুছে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। রংতুলির কাজও শেষ করা হয়েছে। সেই সাথে স্মৃতিসৌধ এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে প্রস্তুত সাভার জাতীয় শহীদ স্মৃতিসৌধ। ১৬ ডিসেম্বর ভোরের সূর্য ওঠার সাথে সাথে সাভার জাতীয় শহীদ স্মৃতিসৌধে নাম জানা ও না জানা লাখো শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন,প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস ,উপদেষ্টা পরিষদের সদস্য, কুটনৈতিক কোরের ডিন, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা।…
Read More