কোর অব মিলিটারী পুলিশের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

৫ ডিসেম্বর ২০২৪(বিবিনিউজ):বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব মিলিটারী পুলিশের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৪ আজ সাভার সেনানিবাসে কোর অব মিলিটারী পুলিশ সেন্টার এন্ড স্কুলে (সিএমপিসিএন্ডএস) অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সেনাবাহিনী প্রধান কোর অব মিলিটারী পুলিশ সেন্টার এন্ড স্কুলে পৌঁছালে তাকে আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ডের জিওসি, ৯ পদাতিক ডিভিশনের জিওসি ও সাভার এরিয়ার এরিয়া কমান্ডার এবং কোর অব মিলিটারী পুলিশ সেন্টার এন্ড স্কুলের কমান্ড্যান্ট অভ্যর্থনা জানান। সেনাবাহিনী প্রধান বাৎসরিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত কোর অব মিলিটারী পুলিশের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং এ কোরের প্রযুক্তিগত…

Read More

ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ শুরু

৫ ডিসেম্বর ২০২৪(বিবিনিউজ): জাতীয় ঐক্য গঠনে আজ বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সংলাপ শুরু হয়েছে। প্রধান উপদেষ্টা বিকাল ৪টা ২২ মিনিটে সংলাপস্থলে আসেন।এর আগে সংলাপে যোগ দিতে অনুষ্ঠানস্থলে পৌঁছেন বিভিন্ন ধর্মের নেতারা। প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, দেশের চলমান বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপ করছেন। বুধবার অধ্যাপক ইউনূস প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে সংলাপ করেন। বৈঠকে তিনি ঘোষণা করেন, কেউই ৫ আগস্টের পর থেকে গড়ে ওঠা সংহতিকে ক্ষুণ্ন করতে বা জাতিকে…

Read More

দেশের শান্তি-শৃংখলা রক্ষায় বিএনসিসি ক্যাডেটদের ভূমিকার প্রশংসা করলেন সেনাবাহিনী প্রধান

স্টাফ রিপোর্টার,৫ ডিসেম্বর ২০২৪(বিবিনিউজ): পাঁচ আগষ্টের পর বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর যেভাবে সহয়তা করেছে তাতে এখন দেশ একটা নিরাপদ জায়গায় এসেছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান। দুপুরে আশুলিয়ার বাইপাইল এলাকায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসির ট্রেনিং একাডেমিক ভবন উদ্বোধন কালে তিনি এ মন্তব্য করেন। সেনাবাহিনী প্রধান এসময় আরো বলেন , ৫ ই আগস্টের পর ন্যাশনাল ক্যাডেট কোরের সদস্যরা দেশে শান্তি-শৃংখলায় এবং ক্লান্তির লগ্নে অগ্রণী ভূমিকা পালন করেছেন একই সাথে তিনি সামাজিক ও জাতীয় পর্যায়ে বিএনসিসি ক্যাডেটদের অগ্রণী ভূমিকা প্রশংসা করেন। এ সময় সেনাবাহিনী চিপ অব জেনারেল…

Read More