দেশের শান্তি-শৃংখলা রক্ষায় বিএনসিসি ক্যাডেটদের ভূমিকার প্রশংসা করলেন সেনাবাহিনী প্রধান


স্টাফ রিপোর্টার,৫ ডিসেম্বর ২০২৪(বিবিনিউজ): পাঁচ আগষ্টের পর বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর যেভাবে সহয়তা করেছে তাতে এখন দেশ একটা নিরাপদ জায়গায় এসেছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান। দুপুরে আশুলিয়ার বাইপাইল এলাকায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসির ট্রেনিং একাডেমিক ভবন উদ্বোধন কালে তিনি এ মন্তব্য করেন। সেনাবাহিনী প্রধান এসময় আরো বলেন , ৫ ই আগস্টের পর ন্যাশনাল ক্যাডেট কোরের সদস্যরা দেশে শান্তি-শৃংখলায় এবং ক্লান্তির লগ্নে অগ্রণী ভূমিকা পালন করেছেন একই সাথে তিনি সামাজিক ও জাতীয় পর্যায়ে বিএনসিসি ক্যাডেটদের অগ্রণী ভূমিকা প্রশংসা করেন।

এ সময় সেনাবাহিনী চিপ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, এ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মাসুদুর রহমান, নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঈন খান, বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোঃ মিজানুর রহমানসহ সেনাবাহিনীর উদ্বোধন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে তিনি সিএমপি সেন্টার স্কুল এন্ড কলেজে কোরের ব্যাৎরিক অধিনায়ক সম্মেলনে যোগদান করেন এবং তাদের সাথে ফটোসেশনে অংশগ্রহণ করেন।

Related posts

Leave a Comment