ঢাকার সাভার ও আশুলিয়ায় বড় দিন পালনে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন

স্টাফ রিপোর্টার,২৪ ডিসেম্বর ২০২৪(বিবিনিউজ):বছর ঘুরে আবার এসেছে খৃষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বৃহৎ উৎসব বড়দিন। ঢাকার সাভারের বিভিন্ন খৃষ্টান ধর্ম পল্লী ও গীর্জায় শুরু হবে বড়দিনের প্রার্থনা। প্রার্থনার পরেই নানা আয়োজনে ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সাভারের ধরেন্ডায় আট হাজার মানুষসহ ৩৭টি গীর্জায় প্রায় ৩০ হাজার মানুষের বড়দিন পরিণত হবে মিলন মেলায়। বড়দিনকে কেন্দ্র করে সাভারের ধরেন্ডা গীর্জা বড় ধর্মপল্লী সেজেছে অপরুপ সাজে। এরই মধ্যে শেষ হয়েছে সাজ ও আলোক সজ্জা। খৃষ্টানদের সমাধীস্থলও সেজেছে ফুলে ফুলে। শেষ হয়েছে কীর্তন, গান ও সাংস্কৃতিক মহড়া। ধরেন্ডা পল্লীর খৃষ্টান ধর্মগুরু ফাদার অমল কৃষ্টপার্জি ক্রোশ ও…

Read More

সাভারে গাঁজা চাষ করার অভিযোগে বাবা ও ছেলে আটক

২৪ ডিসেম্বর ২০২৪(বিবিনিউজ): সাভারে গাঁজা চাষ করার অভিযোগে বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ। সকালে উপজেলার বনগাঁও ইউনিয়নের চাকুলিয়া থেকে গাঁজার গাছসহ বাবা ছেলেকে আটক করে পুলিশ। আটক বাবার নাম মঞ্জুরুল আলম ঠান্ডু ও ছেলে ফজল্লে রাব্বি। পুলিশ জানায়, আটক বাবা ছেলে দীর্ঘদিন ধরে গোপনে নিজ বাড়ির গোয়াল ঘরের পিছনে গোপনে গাঁজা চাষ ও রাত্রিকালে গাঁজা গাছের পরিচর্যা করছে। পরে গোপন সংবাদের ভিত্তিত্বে সেখানে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। এসময় বেশ কয়েকটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য ষাট হাজার টাকা।এবিষয়ে সাভার মডেল থানার ওসি জুয়েল…

Read More