ঢাকার সাভার ও আশুলিয়ায় বড় দিন পালনে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন


স্টাফ রিপোর্টার,২৪ ডিসেম্বর ২০২৪(বিবিনিউজ):বছর ঘুরে আবার এসেছে খৃষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বৃহৎ উৎসব বড়দিন। ঢাকার সাভারের বিভিন্ন খৃষ্টান ধর্ম পল্লী ও গীর্জায় শুরু হবে বড়দিনের প্রার্থনা। প্রার্থনার পরেই নানা আয়োজনে ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সাভারের ধরেন্ডায় আট হাজার মানুষসহ ৩৭টি গীর্জায় প্রায় ৩০ হাজার মানুষের বড়দিন পরিণত হবে মিলন মেলায়।

বড়দিনকে কেন্দ্র করে সাভারের ধরেন্ডা গীর্জা বড় ধর্মপল্লী সেজেছে অপরুপ সাজে। এরই মধ্যে শেষ হয়েছে সাজ ও আলোক সজ্জা। খৃষ্টানদের সমাধীস্থলও সেজেছে ফুলে ফুলে। শেষ হয়েছে কীর্তন, গান ও সাংস্কৃতিক মহড়া।

ধরেন্ডা পল্লীর খৃষ্টান ধর্মগুরু ফাদার অমল কৃষ্টপার্জি ক্রোশ ও ার শিমলতুল পাল পুরাহিত সাইলাস হ্যাপী সরকার বলছেন এবার শান্তির বারতা নিয়ে পালিত হবে শুভ বড়দিন। দেশ ও মানুষের কল্যান, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন খৃষ্টান ধর্মপল্লীর এ ফাদাররা।

ঢাকা জেলার সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহীনুর কবীর জানান,শুভ বড়দিন সকলের জন্য উৎসব মূখর করতে আইনশৃংখলা বাহিনীও ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে। নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সাভারে খৃষ্টান সম্প্রদায়ের বড়দিন যেন সাম্প্রদায়িক সম্প্রীতির এক দৃষ্টান্ত। এমনটাই মনে করেন সাভারবাসী।

Related posts

Leave a Comment