১৭ ডিসেম্বর ২০২৪(বিবিনিউজ):জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শুরু করলো বাংলাদেশ নারী দল। মালয়েশিয়ার কুয়ালালামপুরে আজ ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল ২৮ রানে হারিয়েছে শ্রীলংকাকে। বৃষ্টির কারণে ১৭ ওভারে নেমে আসে বাংলাদেশ-শ্রীলংকার ম্যাচটি। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৭ ওভারে ৯ উইকেটে ১২২ রান করে বাংলাদেশ। দলের পক্ষে সাদিয়া আকতার ২৫ বলে ৩১, আফিয়া আশিমা ২৫, সুমাইয়া আকতার ২৪ ও মোসাম্মত ইভা ১৮ রান করেন। শ্রীলংকার রাশম্মিকা সিওয়ানডি ২৩ রানে ৪ উইকেট নেন। জবাবে বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৭ ওভারে ৮ উইকেটে ৯৪ রানের বেশি…
Read MoreDay: December 17, 2024
বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা, ১৭ ডিসেম্বর ২০২৪(বিবিনিউজ): স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে আগামী ৫ কার্যদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। উপদেষ্টা আজ সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিডিআর হত্যাকাণ্ডে পুনঃতদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই কাজ করে যাচ্ছে। লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমি প্রথম থেকেই বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে সোচ্চার…
Read Moreকোরবানীর ঈদকে সামনে রেখে ট্যানারির সমস্যা সমাধানের চেষ্টা চলছে : বাণিজ্য উপদেষ্টা বশির
স্টাফ রিপোর্টার,১৭ ডিসেম্বর ২০২৪(বিবিনিউজ):কোরবানীর ঈদকে সামনে রেখে ট্যানারির সমস্যা সমাধানের চেষ্টা করছি মন্তব্য করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন বলেছেন, ‘হাজারী বাগ থেকে সাভারে যখন ট্যানারি হস্তান্তর করা হয় তখন থেকে মালিকরা অনেক সমস্যায় ভুগছিলেন। কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের সুফলটা উদ্যোক্তরা ঠিক মতো পায়নি। তাই আজকে আমরা পরিদর্শন করেছি। সাভারে ট্যানারির সমস্যা কোথায় তা জানার চেষ্টা করছি। ইতোমধ্যে মন্ত্রণালয় বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে।’ সোমবার সাভারে হরিণধরায় বিসিক চামড়া শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগানার (সিইটিপি) পরিদর্শন শেষে ট্যানারি মালিকদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।কৃষি,খাদ্য ও বাণিজ্য মন্ত্রণালয়ে তথ্য উপাত্তের যে ঘাটতি…
Read More