১৫ ডিসেম্বর ২০২৪(বিবিনিউজ):সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে অবসরে গিয়ে পেনশন ভোগরত কর্মকর্তা-কমর্চারীরাও পাবেন এই সুবিধা। পিয়ন থেকে মন্ত্রিপরিষদ সচিব পর্যন্ত সবাই এই মহার্ঘ ভাতা পাবেন। তবে এর দুটি ধাপ হতে পারে। এর মধ্যে কর্মকর্তাদের জন্য একটু কম এবং কর্মচারীদের জন্য একটু বেশি দেওয়া হতে পারে। আজ রোববার সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দপ্তর, করপোরেশন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সাড়ে ১৪ লাখের বেশি কর্মকর্তা ও…
Read MoreDay: December 15, 2024
জামালপুর নকল নবিশদের চাকুরী জাতীয়করনের দাবিতে আলোচনা সভা
১৫ডিসেম্বর ২০২৪(বিবিনিউজ):সাব-রেজিষ্ট্রি অফিসে কর্মরত নকল নবিশদের চাকুরী জাতীয়করণের দাবিতে জামালপুরে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিশ) এসোসিয়েশন জামালপুর জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নকলনবিল এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ বিভাগের প্রধান সমন্বয়ক মাসুদ রানা। বক্তব্য রাখেন নকলনবিল এসোসিয়েশন জামালপুর জেলা শাখা সাবেক সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান সোহেল ও সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আকন্দ ফজল, নকল নবিশ এসোসিয়েশন শেরপুর জেলার সভাপতি কামাল হোসেন, নেত্রকোনা জেলা সভাপতি মাহবুবুল হাসান মিষ্টার,ময়মনসিংহ সদরের সাধারণ সম্পাদক…
Read Moreগুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন : র্যাব বিলুপ্তির সুপারিশ
১৫ডিসেম্বর ২০২৪(বিবিনিউজ): গুম সংক্রান্ত তদন্ত কমিশন (দ্য কমিশন অব এনকোয়ারি অন এনফোর্সড ডিসাপিয়ারেন্স) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে একটি অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে। শনিবার বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গুমসংক্রান্ত তদন্ত কমিশন সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেন। ‘আনফোল্ডিং দ্য ট্রুথ’ শিরোনামে জমা দেওয়া রিপোর্টে কমিশন সদস্যরা এ পর্যন্ত প্রাপ্ত ১,৬৭৬টি অভিযোগের মধ্যে ৭৫৮ জনের অভিযোগ যাচাই-বাছাই করেনব বলে জানানো হয়। গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে কমিশন। এ ছাড়াও হাসিনা প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তারও সম্পৃক্ততা পাওয়া গেছে। যাদের মধ্যে…
Read More