ক্রিকেটার শাহাদাত দম্পতির রায় আজ

110678_33051ডেস্ক রিপোর্ট: ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীব ও তার স্ত্রী জেসমিন জাহান দম্পতির বিরুদ্ধে দায়ের করা গৃহকর্মী নির্যাতনের মামলার রায় আজ রবিবার ঘোষণা করা হবে।  ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক তানজিলা ইসমাইল এ রায় ঘোষণা করবেন।এর আগে, গত ২২ ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর গত ৩১ অক্টোবর একই আদালত রায় ঘোষণার জন্য এদিন ধার্য করেন।  ২০১৫ সালের ৬ সেপ্টেম্বর গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপীকে নির্যাতনের অভিযোগে ক্রিকেটার শাহাদাত ও তার স্ত্রীকে আসামি করে মিরপুর মডেল থানায় মামলাটি দায়ের করেন খন্দকার মোজাম্মেল হক নামের এক সাংবাদিক।
এরপর একই বছরের ২৯ ডিসেম্বর ঢাকার সিএমএম আদালতের মিরপুর থানার জিআর শাখায় করা মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান ক্রিকেটার শাহাদাত ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

 

 

মিতু/বিবি নিউজ/১৮৬

Related posts

Leave a Comment