ডেস্ক রিপোর্ট: আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা দীর্ঘদিন ধরে বেকার। এখন তার একটা কিছু করা উচিত বলে মনে করছেন তিনি। কিন্তু কি করবেন। কাজ তো একটাই পারেন! কোচগিরি। মরক্কো সফরে গিয়ে বলেছেন, তিনি তাদের জাতীয় দলের কোচ হতে আগ্রহী। প্রস্তাব পেলে লুফে নেবেন এমন ইঙ্গিত দিয়েছেন তিনি। এখন দেখা যাক, ম্যারাডোনার ইচ্ছাপূরণে মরক্কো সাড়া দেয় কিনা!সম্প্রতি মরক্কো সফর করেন ম্যারাডোনা। সেখানে দেয়ার এক বিবৃতিতে তিনি এ ইচ্ছার কথা ব্যক্ত করেন। ম্যারাডোনা বলেন, এখানে কাজ করার ব্যাপারে আমি যে কোনো ধরনের সিরিয়াস প্রস্তাব নিয়ে আলোচনা করতে প্রস্তুত। ম্যারাডোনা আরো জানান, তিনি বিশ্বাস…
Read MoreDay: November 8, 2016
সালমান খানের ‘যমজ ভাই’ পাকিস্তানে!
ডেস্ক রিপোর্ট: বলিউড সুপার স্টার সালমান খানের ‘যমজ ভাই’ থাকেন পাকিস্তানে! এমন কথা সালমান ভক্তরা কেউ কি কখনো শুনছেন?যদিও সালমান ভক্তরা সবাই কমবেশি জানেন, আরবাজ খান আর সোহেল খান নামে সালমান খানের আরো দু’জন ভাই আছেন। আর বোনেদের তালিকায় রয়েছেন আলভিরা আর অর্পিতার নাম। কিন্তু তাদের মধ্যে সালমানের যমজ ভাইটি আবার কে! এদরে কেউ নয় তো? এমন প্রশ্নে জবাব এখনো মেলেনি। তবে শোনা যাচ্ছে, তার যমজ ভাই ভারতে নয়, তিনি হলেন পাকিস্তানের বাসিন্দা! যা সালমান ভক্তরা আস্তে ধীরে জানতে পারবেন। মিতু/বিবি নিউজ/২০২
Read Moreসালমানের নতুন বান্ধবী উর্বশী!
ডেস্ক রিপোর্ট: বলিউড সুপারস্টার সালমান খান সানি লিওন থেকে শুরু করে অনেকে নায়িকার কেরিয়ার গড়েতেই এগিয়ে এসেছেন। এবার সেই ধারাবাহিকতায় সালমানের নতুন বান্ধবী হলেন উর্বশী রাউতেলা। সম্প্রতি বলিউডে গুঞ্জন রটছে, সালমানের সাথে এখন বেশি দেখা যাচ্ছে উর্বশী রাউতেলাকেই! যদিও লুলিয়া ভানটুরের সঙ্গে ২০১৬ সাল থেকে সম্পর্কে জড়িয়েছিল সালমান খান। এখন শোনা যাচ্ছে, বেশ কিছুদিন ধরেই লুলিয়ার সঙ্গে সম্পর্কের বাঁধনটা আর নাকি নেই।নতুন বান্ধবী উর্বশীর ক্যারিয়ারকে ভালো জায়গায় পৌঁছে দিতে সালমান কী করবেন? এমন প্রশ্নের জবাব পেতে সালমান ভক্তদের কিছু দিন অপেক্ষা করতে হবে। মিতু/বিবি নিউজ/২০১
Read Moreবঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির সদস্যদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে পুষ্পস্তবক অর্পণ করলেন বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বেলা ১১টায় ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা করেন প্রধানমন্ত্রী। বিকাল সাড়ে ৩টায় টুঙ্গিপাড়া থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার প্রধানমন্ত্রীর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাওয়ার কথা ছিল। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে শনিবার বিকালে ওই সফর স্থগিত করা হয়েছিল। মিতু/বিবি নিউজ/২০০
Read Moreআরো ৬৪ উপজেলায় ন্যাশনাল সার্ভিসের কার্যক্রম সম্প্রসারিত
ডেস্ক রিপোর্ট: যুব সম্প্রদায়ের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে ৩ পার্বত্য জেলার ৪টিসহ দেশের আরো ৬৪ উপজেলায় ন্যাশনাল সার্ভিস প্রোগ্রাম সম্প্রসারণের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফকালে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মাদ শফিউল আলম বলেন, দরিদ্র প্রবন ৬৪ উপজেলায় ন্যাশনাল সার্ভিস প্রোগ্রামের ৫ম, ৬ষ্ঠ ও ৭ম পর্যায়ে সম্প্রসারিত হবে। এতে খাগড়াছড়ির ২ এবং বান্দরবান ও রাঙ্গামাটির একটি করে মোট ৪ পার্বত্য উপজেলা রয়েছে। সচিব বলেন, ৫ম, ৬ষ্ঠ ও ৭ম প্রত্যেক পর্যায়ে ২০টি করে উপজেলা থাকবে। পার্বত্য…
Read Moreমাগুরায় যৌতুকের দাবীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা
ডেস্ক রির্পোট: মাগুরা সদর উপজেলার শ্রীরামপুর গ্রামে আসমা আক্তার (২৫) নামের এক গৃহবধুকে যৌতুকের কারণে এক পাষন্ড স্বামি পিটিয়ে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার। মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমল হুদা জানান, নিহতের ভাই ঝিনাইদহ জেলার টিওরদা গ্রামের শেখ আকরাম আলী মাগুরা থানায় অভিযোগ কন রেযে, প্রায় ৭ বছর পূর্বে তার বোন আসমা আক্তারের বিয়ে হয় শ্রীরামপুর গ্রামের আছমত আলীর সাথে। বিয়ের পর উভয়ে শান্তিতে বসবাস করলেও সাম্প্রতিক কালে পাষন্ড স্বামি যৌতুক দাবী করে স্ত্রীকে প্রায়ই মারপিট ও নির্যাতন করে আসছিলো। রবিবার যৌতুকের কারনে সে স্ত্রীকে মারপিট করলে স্ত্রী আসমা…
Read Moreবিপিএল নতুন করে শুরু আজ
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর আজ নতুন করে শুরু হচ্ছে। অথচ বিপিএল গত ৪ নভেম্বরেই শুরু হয়ে গিয়েছিল। পায়রা উড়িয়ে বাংলাদেশের ঘরোয়া এই টি-টোয়েন্টি প্রতিযোগিতার উদ্বোধনও করেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। কিন্তু বৃষ্টির কারণে বিপিএলের প্রথম তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়ে পয়েন্ট ভাগাভাগির পর বিসিবি জানায়, ম্যাচগুলো আবার আয়োজন করা হবে। আগের সূচিতে থাকা প্রথম তিন দিনের ছয়টি ম্যাচই আবার হবে। পরে টুর্নামেন্টের নতুন সূচি ঘোষণা করা হয়। নতুন সূচি অনুযায়ী মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মঙ্গলবার দুপুর ২টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগং ভাইকিংস।…
Read Moreখুলনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১
ডেস্ক রিপোর্ট:খুলনায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বেলাল হোসেন ওরফে বোমা বেলাল (৩৪) নামে এক ‘ডাকাত’ নিহত হয়েছে। সোমবার মধ্যরাতে ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নে মুক্তেশ্বরী গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছে আরো চার পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, সোমবার রাতে পুলিশের টহল দল ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দল পুলিশের উপর গুলি বর্ষণ করে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালালে ডাকাতদল পিছু হটে। পরে ঘটনাস্থলে একজনের লাশ পাওয়া যায়। সকালে স্থানীয়রা তাকে বেলাল হোসেন ওরফে বোমা বেলাল নামে শনাক্ত করে। এ সময় আহত চার পুলিশ…
Read Moreমাহবুবুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ
ডেস্ক রিপোর্ট: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় গ্রেফতারকৃত টাঙ্গাইল জেলার মির্জাপুরের মাহবুবুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে আগামী ২৫ জানুয়ারি মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নের্তৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর রানা দাশগুপ্ত। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম ও প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। টাঙ্গাইল জেলার মির্জাপুরের মাওলানা আব্দুল ওয়াদুদের ছেলে মাহবুবুর রহমান। ১৯৭১ সালের ৭ মে রাজাকারদের নিয়ে টাঙ্গাইলের মির্জাপুর গ্রামে গিয়ে রনদা প্রসাদ সাহা…
Read Moreহিলারির জেতার সম্ভাবনা ৯০ শতাংশ
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট শুরুর আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। ভোট শুরুর ঠিক আগ মুহূর্তে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স/ইপসোস তাদের সর্বশেষ জরিপ প্রকাশ করেছে। এতে দেখা গেছে, রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনের জয়ের সম্ভাবনা ৯০ শতাংশ। সোমবার প্রকাশিত জরিপে বলা হয়েছে, হিলারির জয়ের সম্ভাবনা গত সপ্তাহের মতোই রয়েছে। তবে ট্রাম্পের জয়ের সম্ভাবনা নির্ভর করছে মঙ্গলবার ছয়-সাতটি রাজ্যে শ্বেতাঙ্গ, হিস্পানিক আর কৃষ্ণাঙ্গরা কত সংখ্যায় ভোটকেন্দ্রে আসেন, তার ওপর। জরিপ অনুযায়ী, হিলারি ক্লিনটন তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ৩ পয়েন্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন। ৪৫ শতাংশের…
Read More