ডেস্ক রিপোর্ট: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় গ্রেফতারকৃত টাঙ্গাইল জেলার মির্জাপুরের মাহবুবুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে আগামী ২৫ জানুয়ারি মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নের্তৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর রানা দাশগুপ্ত। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম ও প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন।
টাঙ্গাইল জেলার মির্জাপুরের মাওলানা আব্দুল ওয়াদুদের ছেলে মাহবুবুর রহমান। ১৯৭১ সালের ৭ মে রাজাকারদের নিয়ে টাঙ্গাইলের মির্জাপুর গ্রামে গিয়ে রনদা প্রসাদ সাহা (আর পি ) এসাহাবং তার ছেলে ভবানী প্রসাদ সাহার খোঁজা-খোঁজি করেন তিনি। তাদেরকে খোঁজে না পেয়ে ৩৩ জন নীরিহ মানুষকে হত্যা করেন।
ওই দিন রাত ১১টার দিকে নারায়নগঞ্জ থেকে আর পি সাহা ও ভবানী প্রসাদ সাহাসহ ৫ জনকে অপহরণ করে নিয়ে তাদেরকে হত্যা করা হয়।
বিশেষ ক্ষমতার একটি মামলায় গত ২৯ জুলাই আসামি মাহবুবুর রহমানকে গ্রেফতার করা হয়। পরে ট্রাইব্যুনাল তাকে শ্যান অ্যারেস্ট দেখিয়ে আদালতে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন। সোমবার হাজির করার পর আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
মিতু/বিবি নিউজ/১৯৬
