ফেসবুকে বাচ্চাদের ছবি: তাদের প্রাইভেসি কি নষ্ট করছে?

ডেস্ক রিপোর্ট: বাবা-মায়েরা বেশ আনন্দ ও গর্বের সাথেই সামাজিক মাধ্যমে ছেলেমেয়েদের ছবি দিয়ে থাকেন । ঢাকা থেকে লন্ডন, সাংহাই থেকে শিকাগো সর্বত্রই একই চিত্র। কিন্তু এর আগে আর কোন প্রজন্মের শিশুদের সমগ্র শৈশব এভাবে জনসমক্ষে প্রকাশিত হয়নি। ব্রিটেনে এক জরিপে দেখা গেছে, বাবা-মায়েরা তাদের শিশুর পঞ্চম জন্মদিনে গড়ে ১,৪৯৮টি ছবি অনলাইনে শেয়ার করেছেন। বিশ্বজুড়েই বাবা-মায়েদের জন্য বিষয়টি নি:সন্দেহে গর্ব এবং আনন্দের। কিন্তু শিশুদের কাছে বিষয়টি কেমন? শৈশবে যাদের ছবি অনলাইনে দেয়া হয়েছিল তাদের অনেকেই এখন প্রাপ্তবয়স্ক হয়ে উঠছে। এবং তাদের মধ্যেই অনেকেই ডিজিটাল মাধ্যমে তার ব্যক্তিগত ছবি এবং অন্যান্য তথ্য…

Read More

টিউবলাইট ছবিতে শাহরুখ

ডেস্ক রিপোর্ট: কবির খানের পরিচালনায় টিউবলাইট ছবিতে সালমান খানের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে বলিউড কিং শাহরুখ খানকেও। সম্প্রতি এ তথ্য জানা গেছে। চরিত্রটিতে শত্রুগ্ন সিনহার অভিনয় করার কথা ছিল। কিন্তু শত্রুগ্ন আপাতত সময় বের করতে পারছেন না। তাই সালমান ধারস্থ হয়েছেন বন্ধু শাহরুখের কাছে। শাহরুখও নাকি তাতে রাজি হয়েছেন। শিগগির শ্যুটিংয়ে যোগ দিচ্ছেন তিনি। এর আগে করণ অর্জুন ও কুছ কুছ হোতা হ্যায় ছবিতে একসঙ্গে কাজ করেন শাহরুখ-সালমান। শাহরুখের ওম শান্তি ওম ছবিতেও কয়েক সেকেন্ডের জন্য হাজির হয়েছিলেন সালমান।     মিতু/বিবি নিউজ/১৫৬

Read More

শাহজালালে ১৪ কেজি স্বর্ণ জব্দ

ডেস্ক রিপোর্ট: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪ কেজি স্বর্ণ জব্দ করেছে কাস্টম কর্মকর্তারা। মঙ্গলবার রাত ১০টা ৪০ মিনিটে কার্গো ফ্লাইট এসকিউ-৪৪৬ তে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বর্ণের চালানটি জব্দ করা হয়। তবে এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। কাস্টম হাউজের সহকারী কমিশনার আহসানুল কবির জানান, গার্মেন্টস পণ্যের সঙ্গে আনা এ স্বর্ণের মধ্যে এক কিলো ওজনের ১৩টি বার রয়েছে। এ ছাড়া ছোট আকারের ৫টি বার ও ১৮৩ পিস স্বর্ণের চেইন রয়েছে। জব্দ স্বর্ণের মোট ওজন ১৪ কেজি।     মিতু/বিবি নিউজ/১৫৫

Read More

আগামীকাল জেলহত্যা দিবস

ডেস্ক রিপোর্ট: আগামীকাল ৩ নভেম্বর জেলহত্যা দিবস। উনিশ’শত পঁচাত্তরের পনেরই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দ্বিতীয় কলংক জনক অধ্যায় এই দিনটি । পনেরই আগষ্টের নির্মম হত্যাকান্ডের পর তিন মাসেরও কম সময়ের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়। এর আগে এই চার জাতীয় নেতাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। জাতি আগামীকাল মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী এই চার জাতীয় নেতাকে যথাযথ শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে…

Read More

তাজউদ্দীন আহমদ এ্যাওয়ার্ড পেলেন ঢাবি’র ৭ কৃতী শিক্ষার্থী

ডেস্ক রিপোর্ট: ২০১৪ সালের ব্যাচেলর অব সোস্যাল সাইন্স (বিএসএস) সম্মান পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের ১ জন মেধাবী ছাত্রী ‘তাজউদ্দীন আহমদ শান্তি স্বর্ণপদক’ লাভ করেছেন। এছাড়া, একই বিভাগের আরেকজন ছাত্রীকে ‘তাজউদ্দীন আহমদ মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড বৃত্তি’ প্রদান করা হয়েছে। রচনা প্রতিযোগিতায় যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থান লাভ করায় বিভিন্ন বিভাগের ৫ জন শিক্ষার্থীকে ‘তাজউদ্দীন আহমদ মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড পুরস্কার’ প্রদান করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক মঙ্গলবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে…

Read More

অশোভন আচরণের দায়ে শাস্তি পেলেন মরিনহো

ডেস্ক রিপোর্ট: মাত্র দুই সপ্তাহের ব্যবধানে দুইবার অশোভন আচরণের দায়ে টাচলাইন থেকে বহিষ্কার করা হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হোসে মরিনহোকে। ফুটবল এসোসিয়েশন গতকাল এই শাস্তি আরোপ করেছে। শনিবার বার্নলির বিপক্ষে ঘরের মাঠে গোলশূন্য ড্র করার পরে পর্তুগীজ কোচ রাগ প্রশমন করতে পারেননি। এ সময় তাকে স্ট্যান্ডে পাঠিয়ে দিলে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের সাথে অশোভন আচরণসহ বিতন্ডায় জড়িয়ে পড়েন। ম্যাচ অফিসিয়ালের প্রতি কোন ধরনের আক্রমণাত্মক বা অপমানজনক বাক্য ব্যবহার করেছেন কিনা মরিনহো বিষয়টি খতিয়ে দেখছে এফএ। আগামী শুক্রবার পর্যন্ত এই অভিযোগের বিরুদ্ধে কথা বলার সুযোগ রয়েছে। গত বৃহস্পতিবার চির প্রতিদ্বন্দ্বী লিভারপুলের সাথে গোলশুন্য…

Read More

২০২১ সাল নাগাদ মধ্যম আয়ের দেশ গড়তে ব্যবসায়িদের কর দেয়ার আহবান গণপূর্ত মন্ত্রীর

ডেস্ক রিপোর্ট:গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য ২০২১ সাল নাগাদ একটি মধ্যম আয়ের এবং ২০৪১ সাল নাগাদ উন্নত দেশ গড়ে তোলার গতি ত্বরান্বিত করতে সকলকে, বিশেষ করে ব্যবসায়ি সম্প্রদায়কে যথাযথভাবে নিয়মিত কর প্রদানের আহবান জানিয়েছেন। মন্ত্রী নতুন করদাতা সৃষ্টি এবং ঝামেলামুক্ত কর দান নিশ্চিত করার মাধ্যমে করের আওতা বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে পরামর্শ দেন, যাতে জনগণ সকল ধরনের কর ও ভ্যাট প্রদানে অনুপ্রাণিত হয়। মঙ্গলবার বন্দরনগরীর জিইসি কনভেনশন সেন্টারে ‘আয়কর মেলা-২০১৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে পূর্তমন্ত্রী বলেন, ‘করের আওতা বৃদ্ধির পাশাপাশি বিদ্যমান ২৬ লাখ করদাতার সংখ্যা ১…

Read More

ভিয়েতনামে অগ্নিকাণ্ডে ১৩ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের একটি পানশালায় অগ্নিকাণ্ডে ১৩ জনের মৃত্যু ও ২ পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। স্থানীয় কর্মকর্তা দ্য চাং জানান, মঙ্গলবার বিকেলে কাউ গিয়া ডিস্ট্রিক্টে এই আগুন লাগে এবং তা দ্রুত আশপাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে। চাং বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘আগুন নেভানোর জন্যে অগ্নিনির্বাপক দলের কয়েকশ’ কর্মী ও পুলিশ কর্মকর্তাকে সেখানে পাঠানো হয়।’ তিনি আরো জানান, এই ঘটনায় আহত দুই পুলিশ কর্মকর্তা চিকিৎসাধীন রয়েছে। রাষ্ট্রীয় ওয়েবসাইট থেকে বলা হয়েছে, ভিয়েতনামের প্রধানমন্ত্রী নুয়েন ঝুয়ান ফুক অবিলম্বে এই ঘটনার কারণ উদঘাটনে তদন্ত করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন। এই ঘটনায় জড়িতদের…

Read More

রংপুরে নার্সিং ইন্সটিটিউটের ২ ছাত্রীকে গণধর্ষণ

ডেস্ক রিপোর্ট: রংপুর মহানগরীর নর্দান নার্সিং ইনস্টিটিউটের ২ ছাত্রীকে একটি ছাত্রাবাসে রাতভর ধর্ষণের অভিযোগে কোতয়ালী থানায় একটি মামলা করা হয়েছে।   মঙ্গলবার সন্ধ্যায় ঘটনার শিকার ছাত্রীরা থানায় এসে অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় প্রধান আসামি ওই ইনস্টিটিউটের ছাত্র আলমগীরকে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে আরো চারজনকে। কোতয়ালী থানার অফিসার ইনচার্জ এবিএম জাহিদুল ইসলাম মঙ্গলবার রাত সাড়ে ১১টায় এক ব্রিফিংয়ে জানান, রংপুর মহানগরীর ধাপ পুর্বগেট এলাকার নর্দার্ন নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের দুই ছাত্রী গত ২৭ অক্টোবর রাত ৯টার দিকে ধাপ সরদার পাড়া এলাকার মিরাজ ছাত্রাবাসে একই বর্ষের ছাত্র নিমাই…

Read More