ডেস্ক রিপোর্ট: রাজধানীর পিলখানায় আজ সকাল সাড়ে ৮টার দিকে নির্মাণাধীন ১০তলা ভবন থেকে পড়ে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ২৫। প্রাথমিক ভাবে নিহতের নাম- পরিচয় বিস্তারিত জানা যায়নি। সকালে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢামেক হাসপাতাল ক্যাম্প পুলিশ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মিতু/বিবি নিউজ/৩৬৫
Read MoreDay: November 28, 2016
বাগমারায় প্রতিবেশী নারীর হাতে এক ব্যক্তি খুন
ডেস্ক রিপোর্ট: রাজশাহীর বাগমারা উপজেলার মাড়িয়া গ্রামে প্রতিবেশী নারীর ধারালো অস্ত্রের আঘাতে খোরশেদ আলম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিহত খোরশেদ আলম বাগমারা উপজেলার মাড়িয়া গ্রামের আজাহার আলীর ছেলে। রবিবার (২৭ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরিবারের বরাত দিয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন জানান, পারিবারিক বিষয় নিয়ে প্রতিবেশী আব্দুল খালেকের স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় খোরশেদের। এক পর্যায়ে ওই নারী তাকে হাঁসুয়া দিয়ে কোপ দেন। তার চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক…
Read Moreঅবশেষে মুখ খুললেন আলিয়া ভাট
ডেস্ক রিপোর্ট: অনেকদিন ধরেই বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এবং অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সম্পর্ক নিয়ে জল্পনা ছিল। তবে দু’জনের কেউ সরাসরি স্বীকার করেননি তাদের এই সম্পর্কের কথা। অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো। নায়িকা অকপটে স্বীকার করে নিলেন সিদ্ধার্থের সঙ্গে তার সম্পর্কের কথা। শুক্রবার মুক্তি পেয়েছে আলিয়া ভাট ও শাহরুখ খানের ‘ডিয়ার জিন্দেগি’। ছবিটির প্রমোশনে গিয়ে দেওয়া এক সাক্ষাৎকারে সিদ্ধার্থকে ভালবাসার কথা স্বীকার করে নেন আলিয়া। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলিউড অভিনেত্রী সরাসরি জানিয়ে দেন, ‘হ্যাঁ, আমি সিদ্ধার্থকে ভালবাসি।’ শুধু তাই নয়, ‘ডিয়ার জিন্দেগি’ দেখে শাহরুখ, আলিয়া এবং পরিচালক গৌরি শিন্ডের প্রশংসা করেন…
Read Moreলাখ লাখ অবৈধ ভোট পড়েছে : ট্রাম্প
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিগত ৮ নভেম্বর লাখ লাখ মানুষ অবৈধভাবে ভোট দিয়েছে। আর এ সব ভোট বাদ দেওয়া হলে দেখা যাবে তিনি পপুলার ভোটেও (সাধারণ মানুষের ভোট) জয় পেয়েছেন। রিপাবলিকান দল থেকে জয় পাওয়া ট্রাম্প তার দাবির পক্ষে কোনো প্রমাণ হাজির করেননি। এর আগে উইসকনসিন অঙ্গরাজ্যে প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক দলের হিলারি ক্লিনটনের প্রচারশিবির থেকে ভোট পুনর্গণনায় সমর্থন জানানো হয়। পুনর্গণনার উদ্যোগ নেন গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইন। প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি প্রায় ২০ লাখ পপুলার ভোট বেশি পেয়েছেন। তবে ইলেক্টোরাল কলেজ ভোট বেশি পাওয়ায় ট্রাম্প জয়…
Read Moreসন্ধ্যায় মাঠে নামবে রাজশাহী-রংপুর
ডেস্ক রিপোর্ট: অন্যবারের চেয়ে এবারের বিপিএল যে জমে উঠেছে তা ক্রিকেটারদের পারপরম্যান্সেই প্রমাণ মিলছে। এই ধরা যাক রংপুর রাইডার্সের মোহাম্মদ মিথুনের কথা। এই টপঅর্ডার ব্যাটসম্যান সূচনাতেই রানে উজ্জ্বল ছিলেন। ৭ ম্যাচে তার সর্বোচ্চ রান ৬৪ ও ৬২। তার মতো রানে উজ্জ্বল ছিলেন রাজশাহী কিংসের সাব্বির রহমান। তিনি বরিশাল বুলসের বিপক্ষে খেলেন ১২২ রানের ইনিংস। টি-টোয়েন্টিতে এটিই নাকি সর্বোচ্চ রানের ইনিংস। সোমবার সন্ধ্যায় আবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে সাব্বিরের রাজশাহী ও মিথুনের রংপুর। এর আগে গত ২৫ নভেম্বর প্রতিদ্বন্দ্বিতা করেছিল এই দল দুইটি। সেই ম্যাচটি ছিল খুবই রোমাঞ্চকর।…
Read Moreভাষাসৈনিক আব্দুল মোতালেব খান আর নেই
ডেস্ক রিপোর্ট: ভাষাসৈনিক ডা. আব্দুল মোতালেব খান (৮৬) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার বিকেলে সিরাজগঞ্জ পৌর এলাকার নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে ভাষা সৈনিক আব্দুল মোতালেব খান বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১৯৩০ সালের ১৬ মে সদর উপজেলার রাণীগ্রাম মৌজার চিথুলিয়া গ্রামে জন্ম আব্দুল মোতালেব খানের। ১৯৫২ সালে ভাষা আন্দোলন চলাকালে তিনি ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। ৫২’র ২১ ফেব্রুয়ারি তিনি ভাষার দাবিতে ছাত্রদের মিছিলে নেতৃত্ব দেন। এ ঘটনায় ২২ ফেব্রুয়ারি কেরানীগঞ্জ…
Read Moreরাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশী প্রথম কার্ডিনালের সৌজন্য সাক্ষাৎ
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, বাংলাদেশ থেকে প্রথমবারের মতো কার্ডিনাল হিসেবে নিয়োগ প্রদান এদেশের ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতির স্বীকৃতি। রোববার অপরাহ্নে বাংলাদেশে নবনিযুক্ত কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। বৈঠকে রাষ্ট্রপতি কার্ডিনাল হিসেবে নিয়োগ পাওয়ায় প্যাট্রিক ডি রোজারিওকে অভিনন্দন জানিয়ে বলেন, এটি বাংলাদেশের জন্য একটি বড় অর্জন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। আবদুল হামিদ বলেন, বাংলাদেশে সকল ধর্মের মানুষ বন্ধুত্ব ও শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করে। তিনি আশা প্রকাশ করে বলেন, নবনিযুক্ত কার্ডিনাল দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখার…
Read More