ডেস্ক রিপোর্ট: কুষ্টিয়া শহরের হাউজিং এলাকায় নিজ বাসায় কলেজ শিক্ষক দম্পত্তিকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে। আহতরা হলেন- কুষ্টিয়া সরকারী কলেজের ইসলামী শিক্ষা বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক আলী ইসা (৫২) এবং বেসরকারী কেএসএম কলেজের পরিসংখ্যান বিভাগের প্রভাষক সামসুন্নাহার খানম (৪৫)। তাদেরকে কুষ্টিয়া ২৫০ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, রাত সাড়ে তিনটার দিকে হাউজিং এস্টেট এলাকার বাড়িতে চার-পাঁচজনদুর্বৃত্ত প্রবেশ করে বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই দুর্বত্তরা শিক্ষক দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। ঘটনার সময়…
Read MoreDay: November 9, 2016
গাজীপুরে অস্ত্র গুলি ও মাদকসহ গ্রেফতার ৪
ডেস্ক রিপোর্ট: গাজীপুরের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে অস্ত্র, গুলি, ফেনসিডিল ও গাঁজাসহ ৪ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। আটককৃতরা হলেন- রাসেল (২৫), দিপু (১৪), মো: জসিম সরদার (২২) এবং সালাহ উদ্দিন (৩০)। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ডাকাতি করার প্রস্তুতিকালে টঙ্গীর পাগাড় এলাকা থেকে রাসেল ও দিপুকে আটক করা হয়। এসময় রাসেলের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, ৩ রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা…
Read Moreযুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডন্ট ট্রাম্প
ডেস্ক রিপোর্ট: সকল জল্পনার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডন্ট নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হিলারিকে হারিয়ে তিনি দেশটির ৪৫তম প্রেসিডেন্ট হলেন। তার এ বিজয়ের খবরে বিশ্ব বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। খুব শিগগিরই তার নিজ শহর ম্যানহাটনে তার সমর্থকদের বিজয় অনুষ্ঠানে তিনি বক্তৃতা দিবেন। মিতু/বিবি নিউজ/২১১
Read Moreদুই দিনব্যাপী আন্তর্জাতিক ডেনিম এক্সপো শুরু
ডেস্ক রিপোর্ট: ডেনিম পণ্য ও এর সম্ভাবনাকে বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে পঞ্চমবারের মতো শুরু হয়েছে দুই দিনব্যাপী বাংলাদেশ ডেনিম এক্সপো-২০১৬। মঙ্গলবার রাজধানীর কুড়িলে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে এ প্রদর্শনী শুরু হয়েছে।এবারের প্রদর্শনীর মূল থিম হচ্ছে,‘প্রাকৃতিক ডেনিম’।প্রদর্শনীতে ১৫ দেশের ৫৫টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীতে বিশ্বের প্রায় ৫ হাজার ডেনিম বিশেষজ্ঞ ও দর্শনার্থী অংশ নিয়েছে।এর মধ্যে রয়েছে-যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য,জার্মানি,ইতালি,ফ্রান্স,নেদারল্যান্ড,তুরস্ক,স্পেন,বেলজিয়াম,সুইডেন,সংযুক্তআরব,আমিরাত,ভিয়েতনাম এবং চীন।এসব দেশ থেকে ডেনিম পণ্যের ক্রেতা,ব্র্যান্ড প্রতিনিধি,সিইও,সোর্সিং ম্যানেজার,ডেনিম পণ্য নির্মাতা,ব্যবসায়ী ও বিভিন্ন ডেনিম প্রতিষ্ঠান রয়েছে।প্রদর্শনীর আয়োজন করেছে ডেনিম এক্সপার্ট নামের একটি…
Read Moreদেশের শান্তি বজায় রাখতে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে : প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোট: দেশকে অস্থীতিশীল করার জন্য বিএনপি-জামায়াত জোটের চক্রান্ত অব্যাহত রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ হুশিয়ারী উচ্চারণ করে বলেছেন, জনগণের শান্তি ও নিরাপত্তাবিধানে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। তিনি বলেন, ‘জনগণ শান্তি ও নিরপত্তা চায় এবং আমরা সেই শান্তি ও নিরপত্তাবিধানে অঙ্গীকারাবদ্ধ… আমরা এজন্য প্রয়োজনে যেকোন ধরনের পদক্ষেপ নেব।’ প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা মঙ্গলবার বিকেলে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ এবং কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির যৌথসভার উদ্বোধনী বক্তৃতায় এ কথা বলেন। গত ২২ ও ২৩ অক্টোবর ২০তম জাতীয় কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হবার…
Read Moreটুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
ডেস্ক রিপোর্ট: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মঙ্গলবার দুপুরে পুষ্পস্তবক অর্পণের পর জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের স্মারক হিসেবে সেখানে কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন। এরপর প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি হিসেবে মন্ত্রী পরিষদের সদস্য এবং দলের নবনির্বাচিত উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটির নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। শেখ হাসিনা বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় ফাতেহা পাঠ করেন ও বিশেষ মোনাজাতে শরীক হন। বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহেনাও ফাতেহা পাঠ করেন এবং প্রধানমন্ত্রী…
Read Moreপ্রিন্ট করুন স্ত্রীকে নিয়ে ভোট দিলেন ট্রাম্প
ডেস্ক রিপোর্ট: নিউইয়র্ক সিটির ম্যানহাটানের পিএস৫৭ কেন্দ্রে ভোট দিয়েছেন রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প, সঙ্গে ছিলেন স্ত্রী মেলানিয়া। প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারির দুই ঘণ্টা পর ভোট দেন তিনি। এদিকে ট্রাম্প ভোট দিতে যাওয়ার সময় নিরাপত্তার শঙ্কা থেকে ট্রাম্প টাওয়ার সংলগ্ন সড়ক আটকে রাখেন নিরাপত্তা রক্ষীরা। তবে ট্রাম্প ভোট দিতে যাওয়ার আগে ওই কেন্দ্রে দুই নারী অর্ধনগ্ন হয়ে প্রতিবাদ জানিয়েছিল ট্রাম্পের বিরুদ্ধে। এর আগে মঙ্গলবার সকালে ভোট শুরুর কিছুক্ষণ পর নিউইয়র্কের চাপাকুয়া কেন্দ্রে ভোট দেন হিলারি। এ সময় পাশে ছিলেন স্বামী বিল ক্লিনটন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে ইলেকটোরাল কলেজের ৫৩৮টি ভোটের…
Read Moreঝুলিতে ৩২৩ ইলেক্টোরাল ভোট, প্রেসিডেন্ট হচ্ছেন হিলারিই!
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হচ্ছেন ডেমোক্রাট পার্টি মনোনীত প্রার্থী হিলারি ক্লিনটন! আর এ ব্যাপারে ৯৮.২ শতাংশ নিশ্চয়তা দিয়েছে বিশ্বের খ্যাতনামা অনলাইন পত্রিকা হাফিংটন পোস্ট। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের দিন ‘হাফপোস্ট প্রেসিডেন্সিয়াল ফোরকাস্ট মডেল’ এর নির্বাচনী হিসাব নিকাশে উঠে এসেছে বিষয়টি। হাফিংটন পোস্টের এই হিসাব নিকাশে দেখা যাচ্ছে নির্বাচনে জয়ের কোনো আশাই নেই প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টি মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের। নিজেদের এই অবস্থানের সমর্থনে হাফিংটন পোস্ট আরও বলছে, নির্বাচনের সর্বশেষ ট্রেন্ডজ অনুযায়ী এবার হিলারির বিজয় খুবই স্বাভাবিক। তবে ট্রাম্পও উল্লেখযোগ্য ইলেক্টোরাল কলেজ ভোটের সমর্থন পাবেন বলে জানিয়েছে অনলাইন…
Read Moreদুপুরে খুলনা-রাজশাহী মুখোমুখি
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরের বুধবার দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে দুপুর দুইটায় রাজশাহী কিংসের মুখোমুখি হবে খুলনা টাইটান্স এবং দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাতটায় চিটাগং ভাইকিংস খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-ক্রিবাংলা জাতীয় কেট স্টেডিয়ামে। প্রথম ম্যাচে ড্যারেন স্যামি-সাব্বির রহমান-মেহেদী হাসান মিরাজদের দল রাজশাহীর মুখোমুখি হবে মাহমুদউল্লাহ রিয়াদ-শফিউল ইসলাম-কেভন কুপারদের দল খুলনা। খুলনা টাইটান্স স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আব্দুল মজিদ, অলক কাপালি, কেভন কুপার, হাসানুজ্জামান, জুনায়েদ খান, মোহাম্মদ আসঘার, নাইম ইসলাম জুনিয়র, নিকোলাস পুরান, শুভাগত হোম, তাইবুর রহমান, আব্দুল হালিম, আবু সায়েম,…
Read Moreরাজধানীতে নারীকে গলাকেটে হত্যা
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মগবাজার মধুবাগের উজ্জীবন গলির ই-৮ নম্বর বাসা থেকে মঙ্গলবার রাতে ডলি রানী বণিক (৪৬) নামে এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবাল বিকাল থেকে সন্ধ্যার মধ্যে যেকোনো সময়ে দুর্বৃত্তরা বটি দিয়ে গলা কেটে ঐ নারীকে হত্যা করেছে বলে পুলিশের ধারণা। নিহত ডলি বণিক দুই ছেলে জুয়েল বণিক আর দীপ্ত বণিককে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। তার স্বামী মালয়েশিয়ায় থাকেন। ডলির বড় ছেলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়েন। ছোট ছেলে এবার নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাসের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির তালিকায় রয়েছেন। ছোট ছেলে দীপ্ত বণিক…
Read More