দুপুরে খুলনা-রাজশাহী মুখোমুখি

110385_Rajsডেস্ক রিপোর্ট: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরের বুধবার দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে দুপুর দুইটায় রাজশাহী কিংসের মুখোমুখি হবে খুলনা টাইটান্স এবং দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাতটায় চিটাগং ভাইকিংস খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-ক্রিবাংলা জাতীয় কেট স্টেডিয়ামে।

প্রথম ম্যাচে ড্যারেন স্যামি-সাব্বির রহমান-মেহেদী হাসান মিরাজদের দল রাজশাহীর মুখোমুখি হবে মাহমুদউল্লাহ রিয়াদ-শফিউল ইসলাম-কেভন কুপারদের দল খুলনা।

খুলনা টাইটান্স স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আব্দুল মজিদ, অলক কাপালি, কেভন কুপার, হাসানুজ্জামান, জুনায়েদ খান, মোহাম্মদ আসঘার, নাইম ইসলাম জুনিয়র, নিকোলাস পুরান, শুভাগত হোম, তাইবুর রহমান, আব্দুল হালিম, আবু সায়েম, আরিফুল হক, আন্দ্রে ফ্লেচার, বেনি হাওয়েল, বেন লাফলিন, মোশাররফ হোসেন রুবেল, নূর হোসেন, শফিউল ইসলাম, লেন্ডল সিমন্স, রিকি ওয়েসেলস।

রাজশাহী কিংস স্কোয়াড: ড্যারেন স্যামি (অধিনায়ক), আবুল হাসান, ইবাদত হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল ইসলাম, নাজমুল ইসলাম, সমিত প্যাটেল, রনি তালুকদার, সালমান হোসেন, মিলিন্দা সিরিবর্দনে, উমর আকমল, দেলোয়ার হোসেন, ফরহাদ রেজা, মোহাম্মদ সামি, নাজমুল হোসেন, নুরুল হাসান সোহান, রকিবুল হাসান, সাব্বির রহমান, উপুল থারাঙ্গা, কেজরিক উইলিয়ামস।

উদ্বোধনী ম্যাচে জয় তুলে নিয়ে তামিম ইকবালের দল চিটাগং ভাইকিংস আজ আবারও মাঠে নামবে। রাতে তামিমের প্রতিপক্ষ নাঈম ইসলাম-শহীদ আফ্রিদিদের দল রংপুর রাইডার্স।

চিটাগং ভাইকিংস স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), আব্দুর রাজ্জাক, চতুরঙ্গ ডি সিলভা, ক্রিস গেইল, জহুরুল ইসলাম,জীভন মেন্ডিস, মোহাম্মদ নবী, সাকলাইন সজিব, শহীদুল ইসলাম, ডাওয়েন স্মিথ, ইয়াসির আলী, এনামুল হক বিজয়, গ্র্যান্ট এলিয়ট, ইমরান খান জুনিয়র, জুবায়ের হোসেন, টাইমাল মিলস, নাজমুল হোসেন মিলন, শোয়েব মালিক, শুভাশিস রায়, তাসকিন আহমেদ, জাকির হাসান।

রংপুর রাইডার্স স্কোয়াড: নাঈম ইসলাম (অধিনায়ক), আরাফাত সানি, ইলিয়াস সানি, জুপিটার ঘোষ, মোহাম্মদ মিথুন, মুক্তার আলী, নাসির জামশেদ, গিড্রন পোপ, জিহান রুপাসিংহে, শাহবাজ চৌহান, দাসুন শানাকা, সোহাগ গাজী, জিয়াউর রহমান, বাবর আজম, রিচার্ড গ্লিসন, মেহরাব হোসেন, মোহাম্মদ শাহজাদ, পিনাক ঘোষ, রুবেল হোসেন, সাচিত্রা সেনানায়েকে, শহীদ আফ্রিদি, সৌম্য সরকার, শারজিল খান।

 

 

মিতু/বিবি নিউজ/২০৫

Related posts

Leave a Comment