ডেস্ক রিপোর্ট: সমবায়ের দর্শন, টেকশই উন্নয়ন এই স্লোগানকে সামনে ধারন করে ঢাকার সাভারে পালিতো হয়েছে ৪৫ তম জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষে সকালে সাভার উপজেলা সমবায় অফিসের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা.এনামুর রহমান। র্যালি শেষে উপজেলার হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) আবু নাসের বেগের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মনিরা আক্তার। মিতু/বিবি নিউজ/১৭৯
Read MoreDay: November 5, 2016
গাজীপুরে শিশু ধর্ষণ
ডেস্ক রিপোর্ট: গাজীপুরের কোনাবাড়িতে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে একজন কে গ্রেফতার করেছে পুলিশ। জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান জানান শিশুটি বৃহস্পতিবার রাতে ধর্ষণের শিকার হয়। শুক্রবার একটি ধর্ষণ মামলার প্রেক্ষিতে মো. সেলিম মিয়া নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। আজ শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে। শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনা বাংলাদেশে নতুন নয়। পরিসংখ্যান বলছে বাংলাদেশে ২০১৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৩০০শর বেশি শিশু ধর্ষণের শিকার হয়েছে। আর ২০১৫ সালে সাড়ে পাঁচশর মত শিশু ধর্ষণের শিকার হয়। সম্প্রতি কয়েকটি ঘটনা ক্ষোভের সঞ্চার করেছে অনেকের মনে। এর মধ্যে…
Read Moreভারতে বাংলাদেশের ‘শীর্ষ জঙ্গি’ আটক
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে বোমা তৈরি ও বিস্ফোরণসহ একাধিক নাশকতার সঙ্গে জড়িত সন্দেহে বাসিরমুল্লা শেখ (৪০) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় পুলিশ। গত দুই বছর ধরে সে পলাতক ছিল বলে জানা গেছে। গতকাল শুক্রবার মহারাষ্ট্রের থানে জেলার কালবা মণীশা নগর গেট থেকে একটি ডাকাতির ঘটনায় তাকে আটক করে ক্রাইম ব্রাঞ্চের গোয়েন্দারা। গতকালই তাকে আদালতে তোলা হয়। আদালত তাকে আগামী ৭ নভেম্বর পর্যন্ত রিমান্ডে রাখার নির্দেশ দিয়েছে আদালত। তাকে জিজ্ঞাসাবাদ করে বাংলাদেশের একাধিক জায়গায় নাশকতা সংগঠিত করার কথা জানতে পারে ভারতীয় পুলিশ। ক্রাইম ব্রাঞ্চের ডিসিপি পরাগ মানেরে জানান, ‘দীর্ঘদিন ধরেই…
Read Moreচুনারুঘাটে স্বামী-স্ত্রীর আত্মহত্যা
ডেস্ক রিপোর্ট: হবিগঞ্জের চুনারুঘাটে বিষপান করে এক দম্পতি আত্মহত্যা করেছেন। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তারা হলেন-অমৃত মুন্ডা (৩৫) ও তার স্ত্রী জবা মুন্ডা (৩০)। জানা যায়, শুক্রবার সকালে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী জবা মুন্ডা বিষপান করেন। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্ত্রী জবা মুন্ডার বিষপানের খবর পেয়ে স্বামী অমৃত মুন্ডাও বিষপান করেন। তাকে বাগানের ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অমৃত মুন্ডার ভাই স্বপন মুন্ডা বলেছেন, কী কারণে তারা বিষপান করেছেন পরিবারের কেউ তা জানে না।…
Read Moreনড়াইলে ৪ দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন
ডেস্ক রিপোর্ট: জেলায় ৪ দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার শহরের আলাদাতপুর এলাকায় মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক এডভোকেট সুবাস চন্দ্র বোস। খুলনা রেঞ্জ-২ এর যুগ্ম-কর কমিশনার গনেশ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, চেম্বার অব কমার্সের সভাপতি হাসানুজ্জামান, উপ-কর কমিশনার শফিকুল হায়াত প্রমুখ। মেলায় ১০টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ মেলা চলবে। আয়করের টিন নাম্বার খোলা, রির্টান জমা প্রদানসহ আয়কর বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করা হবে। নড়াইল উপ-কর কমিশনারের কার্যালয়,সার্কেল-১৫, নড়াইল, কর অঞ্চল-খুলনা এ মেলার আয়োজন করে।…
Read Moreমিরপুরে বৃষ্টির আশঙ্কা
ডেস্ক রিপোর্ট:নিম্নচাপের কারণে সারাদেশেই গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। ঢাকায় তো অনবরত গুড়িগুড়ি বৃষ্টি। বৃষ্টির কারণে ভেস্তে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএলের উদ্বোধনী দিনের দুটি ম্যাচ। শনিবার দ্বিতীয় দিনের দুটি ম্যাচকেও চোখ রাঙাচ্ছে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজো মিরপুরে সর্বোচ্চ ৭ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন ৩ মিলিমিটার। ঘন্টার হিসেবে সর্বোচ্চ ৪.৫ ঘন্টা ও সর্বনিম্ন ৩.৫ ঘন্টা বৃষ্টিপাত হতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের গতিবেগ ঘন্টায় ৭ থেকে ৯ কিলোমিটারের মধ্যে ওঠানামা করবে। মাঝে মাঝে দমকা হাওয়া বয়ে যেতে…
Read Moreসেন্টমার্টিনে শতাধিক পর্যটক আটকা
ডেস্ক রিপোর্ট: বৈরী আবহাওয়ায় সতর্ক সংকেতের কারণে সেন্টমার্টিনে আটকে পড়েছে প্রায় দুই শতাধিক পর্যটক। নিম্নচাপের ফলে ৩ নং সতর্ক সংকেত বলবৎ থাকায় টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। ফলে সেন্টমার্টিন ভ্রমণে আসা এসব পর্যটক আটক পড়েছে। আটকা পড়া পর্যটকদের মধ্যে শুক্রবার তিনটি ট্রলার যোগে কয়েকদফায় ১২৫ জন পর্যটক টেকনাফে ফিরে যায় বলে জানা গেছে। এছাড়াও আরো শতাধিক পর্যটক দ্বীপে অবস্থান করছেন বলে জানিয়েছেন সেন্টমার্টিন হোটেল মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান। এদিকে সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ জানান, সাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ায় গত বৃহস্পতিবার সেন্টমার্টিনে ভ্রমণে আসা পর্যটকদের হোটেল-মোটেল ও বাজার…
Read Moreফিরছেন কাটার মাস্টার
ডেস্ক রিপোর্ট: ২২ গজে আবারও দেখা যাবে জাদুকরী মনোমুগ্ধকর ‘কাটার’ অ্যাকশন। কারণ কাঁধে অপারেশনের পর পুনর্বাসন প্রক্রিয়ায় মধ্য দিয়ে যাওয়া মুস্তাফিজের ২২ গজে ফেরার সময় হলো। ইনজুরি আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে দেশের অন্যতম সেরা পেসার ‘কাটার মাস্টার’ খ্যাত মুস্তাফিজুর রহমান। আসন্ন নিউজিল্যান্ডের সফরের জন্য প্রস্তুতি ক্যাম্পে ডাক পাওয়া ২২ জনের স্কোয়াডে ডাক পেয়েছেন ‘দ্য ফিজ’। কাঁধের চোটে গত আগস্ট থেকে পুনর্বাসনে আছেন মোস্তাফিজ। পুনর্বাসন প্রক্রিয়া শেষে আগামী মাসেই দলের সঙ্গে উড়াল দেবেন ২১ বছর বয়সী পেসার। নিউজিল্যান্ডে যাওয়ার আগে সিডনিতে দুই সপ্তাহের একটি ক্যাম্প করবেন মাশরাফি-মুশফিকরা। দুই ভাগে…
Read Moreআমেরিকায় নির্বাচনের আগে হামলার শঙ্কা
ডেস্ক রিপোর্ট: প্রেসিডেন্ট নির্বাচনের আগের দিন আল কায়েদা হামলা করতে পারে। নিউইয়র্ক, টেক্সাস ও ভার্জিনিয়ায় এমন সতর্কতা জারি করল মার্কিন প্রশাসন। টাস্ক ফোর্সকে সম্ভাব্য হামলার জন্য তৈরি থাকার কথা জানানো হলেও ঠিক কোথায় তা হতে পারে, সে সম্পর্কে কিছু জানাননি গোয়েন্দারা। সরকারিভাবে এফবিআই কিছু বলতে চায়নি। বিবৃতিতে জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে যেকোনো ধরনের হামলা ঠেকানোর ক্ষমতা রয়েছে স্কোয়াডের। স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। মিতু/বিবি নিউজ/১৭১
Read Moreট্রাকচাপায় বাবা-ছেলের মৃত্যু
ডেস্ক রিপোর্ট:রাজধানীর মিরপুর-২ নম্বর এলাকায় ট্রাকচাপায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে।তারা হলেন- আসাদুজ্জামান (৩৫) ও তার ছেলে রূপক (০৫) শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ভিআইপি গেট সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বাবা-ছেলে রিকশাযোগে যাচ্ছিলেন। এসময় পেছন দিকে থেকে একটি ট্রাক রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে বাবা-ছেলের মৃত্যু হলেও প্রাণে বেঁচে যান রিকশাচালক। ট্রাকচালককে আটক করে ট্রাকটি থানায় দেওয়া হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা। মিতু/বিবি নিউজ/১৭০
Read More