ডেস্ক রিপোর্ট: প্রেসিডেন্ট নির্বাচনের আগের দিন আল কায়েদা হামলা করতে পারে। নিউইয়র্ক, টেক্সাস ও ভার্জিনিয়ায় এমন সতর্কতা জারি করল মার্কিন প্রশাসন। টাস্ক ফোর্সকে সম্ভাব্য হামলার জন্য তৈরি থাকার কথা জানানো হলেও ঠিক কোথায় তা হতে পারে, সে সম্পর্কে কিছু জানাননি গোয়েন্দারা।
সরকারিভাবে এফবিআই কিছু বলতে চায়নি। বিবৃতিতে জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে যেকোনো ধরনের হামলা ঠেকানোর ক্ষমতা রয়েছে স্কোয়াডের। স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
মিতু/বিবি নিউজ/১৭১
