ট্রাকচাপায় বাবা-ছেলের মৃত্যু

accident-001ডেস্ক রিপোর্ট:রাজধানীর মিরপুর-২ নম্বর এলাকায় ট্রাকচাপায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে।তারা হলেন- আসাদুজ্জামান (৩৫) ও তার ছেলে রূপক (০৫) শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ভিআইপি গেট সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বাবা-ছেলে রিকশাযোগে যাচ্ছিলেন। এসময় পেছন দিকে থেকে একটি ট্রাক রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে বাবা-ছেলের মৃত্যু হলেও প্রাণে বেঁচে যান রিকশাচালক।

ট্রাকচালককে আটক করে ট্রাকটি থানায় দেওয়া হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

 

 

মিতু/বিবি নিউজ/১৭০

Related posts

Leave a Comment