মিরপুরে বৃষ্টির আশঙ্কা

110635_12ডেস্ক রিপোর্ট:নিম্নচাপের কারণে সারাদেশেই গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। ঢাকায় তো অনবরত গুড়িগুড়ি বৃষ্টি। বৃষ্টির কারণে ভেস্তে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএলের উদ্বোধনী দিনের দুটি ম্যাচ।  শনিবার দ্বিতীয় দিনের দুটি ম্যাচকেও চোখ রাঙাচ্ছে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজো মিরপুরে সর্বোচ্চ ৭ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন ৩ মিলিমিটার। ঘন্টার হিসেবে সর্বোচ্চ ৪.৫ ঘন্টা ও সর্বনিম্ন ৩.৫ ঘন্টা বৃষ্টিপাত হতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের গতিবেগ ঘন্টায় ৭ থেকে ৯ কিলোমিটারের মধ্যে ওঠানামা করবে। মাঝে মাঝে দমকা হাওয়া বয়ে যেতে পারে (১৭ থেকে ২০ কিলোমিটার বেগে)।  দিনের প্রথম ম্যাচে দুপুর ২টায় মুখোমুখি হবে বরিশাল বুলস ও চিটাগং ভাইকিংস। আর সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাচ দুটি মিরপুর থেকে সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন ও সনি ইএসপিএন।

 

মিতু/বিবি নিউজ/১৭৪

Related posts

Leave a Comment