প্রিন্ট করুন স্ত্রীকে নিয়ে ভোট দিলেন ট্রাম্প

110787_77ডেস্ক রিপোর্ট: নিউইয়র্ক সিটির ম্যানহাটানের পিএস৫৭ কেন্দ্রে ভোট দিয়েছেন রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প, সঙ্গে ছিলেন স্ত্রী মেলানিয়া। প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারির দুই ঘণ্টা পর ভোট দেন তিনি।

এদিকে ট্রাম্প ভোট দিতে যাওয়ার সময় নিরাপত্তার শঙ্কা থেকে ট্রাম্প টাওয়ার সংলগ্ন সড়ক আটকে রাখেন নিরাপত্তা রক্ষীরা। তবে ট্রাম্প ভোট দিতে যাওয়ার আগে ওই কেন্দ্রে দুই নারী অর্ধনগ্ন হয়ে প্রতিবাদ জানিয়েছিল ট্রাম্পের বিরুদ্ধে।

এর আগে মঙ্গলবার সকালে ভোট শুরুর কিছুক্ষণ পর নিউইয়র্কের চাপাকুয়া কেন্দ্রে ভোট দেন হিলারি। এ সময় পাশে ছিলেন স্বামী বিল ক্লিনটন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে ইলেকটোরাল কলেজের ৫৩৮টি ভোটের মধ‌্যে ২৭০টি পেতে হয়।

 

মিতু/বিবি নিউজ/২০৭

Related posts

Leave a Comment